প্রধানমন্ত্রীর সঙ্গে সৌজন্য সাক্ষাৎ ওয়াক্ফ প্রশাসকের
প্রধানমন্ত্রী তারেক রহমান-এর সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন বাংলাদেশ ওয়াক্ফ প্রশাসনের প্রশাসক সাফিজ উদ্দিন আহমেদ।
বৃহস্পতিবার সকালে প্রধানমন্ত্রীর কার্যালয়ে এ সাক্ষাৎ অনুষ্ঠিত হয়।
আরও পড়ুন: বাংলাদেশের প্রধানমন্ত্রীর সঙ্গে পাকিস্তানের প্রধানমন্ত্রীর বৈঠক
সাক্ষাৎকালে ওয়াক্ফ প্রশাসক দেশের ওয়াক্ফ সম্পত্তির বর্তমান অবস্থা, ব্যবস্থাপনা কার্যক্রম এবং প্রশাসনের চলমান উদ্যোগ সম্পর্কে প্রধানমন্ত্রীকে অবহিত করেন।
এ সময় ওয়াক্ফ সম্পত্তির যথাযথ সংরক্ষণ ও ব্যবস্থাপনার ওপর গুরুত্বারোপ করেন প্রধানমন্ত্রী।
আরও পড়ুন: মধ্যরাতে বাংলায় জাতিসংঘে ভাষণ দেবেন তারেক রহমান
ওয়াক্ফ সম্পত্তি থেকে প্রাপ্ত আয় জনকল্যাণমূলক কাজে আরও কার্যকরভাবে ব্যবহারের বিষয়ে প্রয়োজনীয় দিকনির্দেশনা দেন প্রধানমন্ত্রী। একই সঙ্গে সম্পদের সুষ্ঠু রক্ষণাবেক্ষণ নিশ্চিত করার ওপরও জোর দেওয়া হয়।
সাক্ষাৎকালে ধর্মবিষয়ক মন্ত্রণালয়ের মন্ত্রী শাহ মোফাজ্জল হোসাইন কায়কোবাদ, সংসদ সদস্য শামীম কায়সাল লিংকন এবং ধর্মসচিব মুন্সি আলাউদ্দিন আল আজাদ উপস্থিত ছিলেন।





