পাকিস্তানের বিপক্ষে ঐতিহাসিক টেস্ট জয়ে টাইগারদের অভিনন্দন জানালেন প্রধানমন্ত্রী তারেক রহমান
দেশের মাটিতে প্রথমবারের মতো পাকিস্তানের বিপক্ষে টেস্ট ম্যাচ জয়ে বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলকে অভিনন্দন জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।
মঙ্গলবার (১২ মে) ঢাকার শের-ই-বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়াম-এ অনুষ্ঠিত দুই ম্যাচ সিরিজের প্রথম টেস্টে পাকিস্তানকে ১০৪ রানে হারিয়ে দাপুটে জয় তুলে নেয় টাইগাররা।
আরও পড়ুন: নিয়ন্ত্রণে চকবাজারের আগুন, সরু গলি ও তারের জটে আগুন নেভাতে বেগ
২৬৮ রানের লক্ষ্য তাড়া করতে নেমে বাংলাদেশের বোলিং আক্রমণের সামনে দাঁড়াতেই পারেনি পাকিস্তান। সফরকারীরা দ্বিতীয় ইনিংসে মাত্র ১৬৩ রানে অলআউট হয়ে যায়। দুর্দান্ত বোলিং পারফরম্যান্সে ম্যাচের নিয়ন্ত্রণ ধরে রাখে বাংলাদেশ।
এর আগে পাকিস্তানের মাটিতে টানা দুটি টেস্ট জয়ের পর এবার দেশের মাটিতেও জয় তুলে নিল বাংলাদেশ। ফলে পাকিস্তানের বিপক্ষে টানা তৃতীয় টেস্ট জয় পেল টাইগাররা, যা দেশের ক্রিকেট ইতিহাসে নতুন এক মাইলফলক হিসেবে বিবেচিত হচ্ছে।
আরও পড়ুন: ১৭ অক্টোবর পর্যন্ত ঢাকা-রিয়াদ রুটে বিমানের সব ফ্লাইট বন্ধ
প্রধানমন্ত্রী তারেক রহমান এই জয়ে খেলোয়াড়, কোচিং স্টাফ ও সংশ্লিষ্ট সকলকে অভিনন্দন জানান এবং ভবিষ্যতেও দলের ধারাবাহিক সাফল্য কামনা করেন।





