২৪ ঘণ্টায় হাম ও উপসর্গে আরও ১১ শিশুর মৃত্যু, আক্রান্ত ১৩১৫

Sadek Ali
বাংলাবাজার ডেস্ক
প্রকাশিত: ৫:০৪ অপরাহ্ন, ২২ মে ২০২৬ | আপডেট: ১২:২৮ অপরাহ্ন, ৩১ মে ২০২৬
ছবিঃ সংগৃহীত
ছবিঃ সংগৃহীত

দেশে গত ২৪ ঘণ্টায় হাম ও হামের উপসর্গ নিয়ে আরও ১১ শিশুর মৃত্যু হয়েছে। এর মধ্যে নিশ্চিতভাবে হামে আক্রান্ত হয়ে মারা গেছে ২ জন এবং উপসর্গ নিয়ে মৃত্যু হয়েছে ৯ শিশুর।

একই সময়ে নতুন করে আক্রান্ত হয়েছে ১ হাজার ৩১৫ জন।

আরও পড়ুন: জ্বালানি তেলের দাম লিটারে ২০ টাকা বাড়ল

শুক্রবার (২২ মে) স্বাস্থ্য অধিদপ্তরের প্রকাশিত সর্বশেষ প্রতিবেদনে এসব তথ্য জানানো হয়েছে।

স্বাস্থ্য অধিদপ্তরের তথ্যমতে, গত দুই মাসে সারা দেশে হাম ও এর উপসর্গে মোট ৪৯৯ শিশুর মৃত্যু হয়েছে। এর মধ্যে পরীক্ষায় নিশ্চিত হামে মারা গেছে ৮৫ জন এবং উপসর্গ নিয়ে মৃত্যু হয়েছে ৪১৪ শিশুর।

আরও পড়ুন: ন্যাম ফ্ল্যাটে বহিষ্কৃত জামায়াত এমপি গাজী নজরুলের দ্বিতীয় স্ত্রীর রহস্যজনক মৃত্যু

এ ছাড়া একই সময়ে পরীক্ষায় নিশ্চিতভাবে হামে আক্রান্ত হয়েছে ৮ হাজার ৩২৯ জন। অন্যদিকে হামের উপসর্গ নিয়ে দেশের বিভিন্ন হাসপাতালে চিকিৎসা নিয়েছে ৬০ হাজার ৫৪০ জন।

প্রতিবেদনে বলা হয়েছে, আক্রান্ত ও মৃত্যুর সংখ্যা সবচেয়ে বেশি ঢাকা বিভাগে। বিভাগটিতে হাম ও উপসর্গ নিয়ে মারা গেছে ২১০ জন এবং আক্রান্ত হয়েছে ৩৫ হাজার ২১ জন।

স্বাস্থ্য অধিদপ্তর জানায়, এসব তথ্য গত ১৫ মার্চ সকাল ৮টা থেকে ২২ মে সকাল ৮টা পর্যন্ত সময়ের হিসাব অনুযায়ী প্রস্তুত করা হয়েছে।