আগামী নির্বাচনে আওয়ামী লীগ অংশ নিতে পারে: তৌহিদ হোসেন

Sanchoy Biswas
বাংলাবাজার রিপোর্ট
প্রকাশিত: ১০:১৮ অপরাহ্ন, ২৫ মে ২০২৬ | আপডেট: ৪:১৮ পূর্বাহ্ন, ২৬ মে ২০২৬
ছবিঃ সংগৃহীত
ছবিঃ সংগৃহীত

সাবেক অন্তর্বর্তী সরকারের পররাষ্ট্র উপদেষ্টা এম তৌহিদ হোসেন বলেছেন, আগামী জাতীয় নির্বাচনে আওয়ামী লীগ অংশ নিতে পারে। একটি বেসরকারি টেলিভিশন চ্যানেলকে দেওয়া সাক্ষাৎকারে তিনি এ মন্তব্য করেন।

তিনি বলেন, শেখ হাসিনাকে ফেরত চেয়ে দিল্লিকে চিঠি দেওয়া হলেও এর ইতিবাচক ফল পাওয়া যাবে—এমন প্রত্যাশা তিনি করেননি। তাঁর ভাষায়, “উত্তর আসবে কি না—তা আমরা আগে থেকেই অনুমান করেছিলাম।”

আরও পড়ুন: নিয়ন্ত্রণে চকবাজারের আগুন, সরু গলি ও তারের জটে আগুন নেভাতে বেগ

তৌহিদ হোসেন আরও বলেন, আওয়ামী লীগ রাজনীতি থেকে পুরোপুরি বাদ পড়ে যাবে বা দীর্ঘ সময়ের জন্য নিষ্ক্রিয় থাকবে—এমন ধারণা তিনি মনে করেন না। তার মতে, জনগণের স্মৃতিশক্তি দীর্ঘ নয় এবং দলটি ভবিষ্যতে আবারও রাজনীতিতে সক্রিয় হয়ে উঠতে পারে। আগামী নির্বাচনে দলটির অংশগ্রহণের সম্ভাবনাও রয়েছে বলে তিনি মন্তব্য করেন।

সাবেক এই উপদেষ্টা জানান, তিনি তিনবার পদত্যাগের সিদ্ধান্ত নিয়েছিলেন। তবে তাকে বলা হয়, এতে অন্তর্বর্তী সরকারের জন্য বিব্রতকর পরিস্থিতি তৈরি হতে পারে।

আরও পড়ুন: ১৭ অক্টোবর পর্যন্ত ঢাকা-রিয়াদ রুটে বিমানের সব ফ্লাইট বন্ধ

এদিকে, নির্বাচনের মাত্র তিন দিন আগে অন্তর্বর্তী সরকারের যুক্তরাষ্ট্রের সঙ্গে বাণিজ্য চুক্তি প্রসঙ্গে তিনি বলেন, এ বিষয়ে পররাষ্ট্র মন্ত্রণালয় সরাসরি সম্পৃক্ত ছিল না। বরং বাণিজ্য মন্ত্রণালয় এবং জাতীয় নিরাপত্তা উপদেষ্টার কার্যালয় বিষয়টি পরিচালনা করেছে।

জুলাই গণঅভ্যুত্থানে ‘ডিপ স্টেট’ এর ভূমিকা প্রসঙ্গে তিনি বলেন, বিশ্বের প্রায় প্রতিটি বড় ঘটনার সঙ্গেই বিভিন্ন রাষ্ট্রীয় বা অপ্রকাশ্য কাঠামো কোনো না কোনোভাবে যুক্ত থাকে—এমন ধারণা আন্তর্জাতিকভাবে প্রচলিত।