কামরুল ইসলামকে প্রধানমন্ত্রীর প্রটোকল অফিসার পদে নিয়োগ
ছবিঃ সংগৃহীত
সরকার প্রধানমন্ত্রীর প্রটোকল অফিসার-২ পদে কামরুল ইসলামকে চুক্তিভিত্তিক নিয়োগ দিয়েছে। এ বিষয়ে সোমবার (১ জুন) প্রজ্ঞাপন জারি করেছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ।
প্রজ্ঞাপনে বলা হয়েছে, কামরুল ইসলামকে অন্য যেকোনো পেশা, ব্যবসা কিংবা সরকারি, আধা-সরকারি ও বেসরকারি প্রতিষ্ঠান বা সংগঠনের সঙ্গে কর্মসম্পর্ক পরিত্যাগের শর্তে প্রধানমন্ত্রীর প্রটোকল অফিসার-২ (গ্রেড-৬) পদে নিয়োগ দেওয়া হয়েছে।
আরও পড়ুন: সন্ধ্যা ৭টার মধ্যে বন্ধ করতে হবে সব মার্কেট ও শপিংমল
এতে আরও উল্লেখ করা হয়, তিনি যোগদানের তারিখ থেকে প্রধানমন্ত্রীর মেয়াদকাল অথবা প্রধানমন্ত্রীর সন্তুষ্টি সাপেক্ষে (যেটি আগে ঘটবে) এ পদে দায়িত্ব পালন করবেন।
সরকারি প্রজ্ঞাপনের মাধ্যমে এই নিয়োগ কার্যকর হবে বলে জানানো হয়েছে।
আরও পড়ুন: শিশু রামিসার অসুস্থ বাবাকে দেখতে হাসপাতালে বিএনপির স্বাস্থ্যবিষয়ক সম্পাদক অধ্যাপক ডা. রফিক





