অতিরিক্ত আইজিপি পদে পদোন্নতি পাচ্ছেন ৫ পুলিশ কর্মকর্তা

Sadek Ali
বিশেষ প্রতিনিধি
প্রকাশিত: ২:৪৩ অপরাহ্ন, ০৪ জুন ২০২৬ | আপডেট: ২:৪৪ অপরাহ্ন, ০৪ জুন ২০২৬
ছবিঃ সংগৃহীত
ছবিঃ সংগৃহীত

বাংলাদেশ পুলিশের অতিরিক্ত আইজিপি (ইন্সপেক্টর জেনারেল অব পুলিশ) পদে পদোন্নতি পাচ্ছেন পাঁচজন পুলিশ কর্মকর্তা। বুধবার অনুষ্ঠিত সুপিরিয়র সিলেকশন বোর্ডের (এসএসবি) সভায় দুজন অতিরিক্ত আইজিপিকে গ্রেড-১ এবং অতিরিক্ত আইজিপি গ্রেড-২ পদে পাঁচজন ডিআইজির (ডেপুটি ইন্সপেক্টর জেনারেল) নাম চূড়ান্ত করা হয়েছে। জনপ্রশাসন মন্ত্রণালয় থেকে এসএসবির বৈঠকের সারসংক্ষেপ অনুমোদনের জন্য প্রধানমন্ত্রীর কার্যালয়ে পাঠানো হয়েছে বলে বিশ্বস্ত সূত্রে জানা গেছে।

অতিরিক্ত আইজিপি গ্রেড-১ পদে পদোন্নতি পাওয়া দুজন কর্মকর্তা বিসিএস ১৫তম ব্যাচের। অন্যদিকে অতিরিক্ত আইজিপি পদে পদোন্নতির সুপারিশ পাওয়া পাঁচজনের মধ্যে দুজন বিসিএস ১৫তম ব্যাচের এবং বাকি তিনজন বিসিএস ১৭তম ব্যাচের কর্মকর্তা বলে জানা গেছে।

আরও পড়ুন: ‘ভাই, এত ব্যস্ত হইয়েন না’: ছুটির বিষয়ে প্রশ্নে পররাষ্ট্রমন্ত্রী