‘বিয়ের পাত্র খুঁজছি এখনও, পেলে আবার প্রেম করব’: বাঁধন

Any Akter
বিনোদন ডেস্ক
প্রকাশিত: ২:২৮ অপরাহ্ন, ৩১ মে ২০২৬ | আপডেট: ১:২৭ পূর্বাহ্ন, ০৭ অগাস্ট ২০২৬
ছবিঃ সংগৃহীত
ছবিঃ সংগৃহীত

দেশের জনপ্রিয় অভিনেত্রী আজমেরী হক বাঁধন অভিনয়জীবনের পাশাপাশি এবার নিজের ব্যক্তিগত জীবন, প্রেম ও বিয়ে নিয়ে খোলামেলা কথা বলেছেন। সম্প্রতি এক সাক্ষাৎকারে তিনি জানান, এখনও বিয়ের উপযুক্ত পাত্রের খোঁজ করছেন এবং উপযুক্ত মানুষ পেলে আবারও প্রেমে জড়াতে চান।

একটি অনলাইন সংবাদমাধ্যমের অনুষ্ঠানে অংশ নিয়ে বাঁধন তার অতীত প্রেমের সম্পর্ক নিয়েও কথা বলেন। ‘রেহানা মরিয়ম নূর’ সিনেমার পরিচালকের সঙ্গে প্রেমের গুঞ্জন প্রসঙ্গে তিনি বলেন, “হ্যাঁ, অবশ্যই তার সঙ্গে আমার একটি সম্পর্ক ছিল এবং সেটি দীর্ঘ চার বছর স্থায়ী ছিল।”

আরও পড়ুন: দুই দেশের সম্পর্কের ভবিষ্যৎ নির্ধারণে সিদ্ধান্ত ভারতের: পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ

নতুন করে প্রেম বা বিয়ের পরিকল্পনা আছে কি না— এমন প্রশ্নের জবাবে বাঁধন জানান, গত বছর তার বিয়ের পরিকল্পনা ছিল। এমনকি বিয়ে করার মতো একজন মানুষকেও খুঁজে পেয়েছিলেন বলে উল্লেখ করেন তিনি।

নিজের অভিজ্ঞতা তুলে ধরে অভিনেত্রী বলেন, “মাঝখানে বিয়েও করতে চাইলাম। আশেপাশে অনেক ছেলে খুঁজলাম, কিন্তু বিয়ের পাত্র পেলাম না। এখনও খুঁজছি। যদি কাউকে পাই, আবার প্রেম করব। প্রেমে থাকতে চাই।”

আরও পড়ুন: রিয়ার অ্যাডমিরাল মাহবুব আলী খানের ৪২তম শাহাদতবার্ষিকী উপলক্ষে দোয়া মাহফিল অনুষ্ঠিত

বাঁধন আরও বলেন, “বিয়ের পরিকল্পনা সত্যিই ছিল, কিন্তু সেই ধরনের মানুষ খুঁজে পাওয়া জরুরি। একজন ছেলেকে পেয়েছিলাম, যার মা আমাকে খুব পছন্দ করতেন। কিন্তু সে-ই পরে সরে গেছে। তাই এখনও বিয়ে করার মতো পাত্র খুঁজে পাইনি। প্রেম করার মতো মানুষ পাওয়া যায়, কিন্তু বিয়ের জন্য উপযুক্ত সঙ্গী খুঁজে পাওয়া অনেক বেশি গুরুত্বপূর্ণ।”

অভিনয় প্রসঙ্গে বলতে গেলে, চলতি বছরের ঈদুল ফিতরে মুক্তিপ্রাপ্ত তানিম নূর পরিচালিত ‘বনলতা এক্সপ্রেস’ সিনেমায় অভিনয়ের মাধ্যমে প্রশংসা কুড়িয়েছেন বাঁধন। যদিও এবারের ঈদুল আজহায় তার নতুন কোনো সিনেমা মুক্তি পায়নি, তবুও তার অভিনয় ও ব্যক্তিজীবন নিয়ে ভক্তদের আগ্রহ এখনো তুঙ্গে।