বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন নিয়ে প্রধানমন্ত্রীর বৈঠক

Any Akter
বাংলাবাজার ডেস্ক
প্রকাশিত: ২:৩৫ অপরাহ্ন, ০৬ জুন ২০২৬ | আপডেট: ৩:৪৭ অপরাহ্ন, ০৬ জুন ২০২৬
ছবিঃ সংগৃহীত
ছবিঃ সংগৃহীত

২৫ কোটি বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন উপলক্ষে সংশ্লিষ্ট প্রস্তুতি ও কর্মপরিকল্পনা নিয়ে বৈঠক করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। শনিবার (৬ জুন) সকালে রাজধানীর তেজগাঁওয়ে প্রধানমন্ত্রীর কার্যালয়ে অনুষ্ঠিত এ বৈঠকে তিনি সভাপতিত্ব করেন। প্রধানমন্ত্রীর ডেপুটি প্রেস সেক্রেটারি-১ জাহিদুল ইসলাম রনি বিষয়টি নিশ্চিত করেছেন।

বৈঠকে ২৫ কোটি বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন উপলক্ষে কর্মপর্যায়ভিত্তিক জলবায়ু বার্তা প্রচার, পরিবেশ সংরক্ষণে জনসচেতনতা বৃদ্ধি এবং বিশ্ব পরিবেশ দিবসের বিভিন্ন কর্মসূচি নিয়ে আলোচনা হয়।

আরও পড়ুন: মাটি ও পরিবেশ উপযোগী বৃক্ষরোপণে গুরুত্ব প্রধানমন্ত্রীর

এ সময় কর্মসূচি বাস্তবায়নের বিভিন্ন দিক, জনসম্পৃক্ততা বৃদ্ধি এবং পরিবেশবান্ধব উদ্যোগকে আরও কার্যকর করার বিষয়েও মতবিনিময় করা হয়।

সরকারের এ উদ্যোগের মাধ্যমে দেশব্যাপী ব্যাপক বৃক্ষরোপণের পাশাপাশি জলবায়ু পরিবর্তনের বিরূপ প্রভাব মোকাবিলা ও পরিবেশের ভারসাম্য রক্ষায় সচেতনতা বৃদ্ধির ওপর গুরুত্বারোপ করা হয়েছে।

আরও পড়ুন: প্রধানমন্ত্রীর সঙ্গে তুরস্কের পররাষ্ট্রমন্ত্রীর সাক্ষাৎ