কড়াইল জামাইবাজারে ঢাকা ওয়াসার গভীর নলকূপ উদ্বোধন
ঢাকার কড়াইল জামাইবাজার এরশাদ মাঠ সংলগ্ন এলাকায় ঢাকা ওয়াসা কর্তৃক স্থাপিত একটি গভীর নলকূপ উদ্বোধন করা হয়েছে। স্থানীয় বাসিন্দাদের নিরাপদ পানি সরবরাহ নিশ্চিত করতে এ উদ্যোগ গ্রহণ করা হয়েছে।
উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মাননীয় প্রধানমন্ত্রীর একান্ত সচিব জনাব আব্দুর রহামান সানি। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ঢাকা ওয়াসার মাননীয় ব্যবস্থাপনা পরিচালক (এমডি) মো. আমিনুল ইসলাম।
আরও পড়ুন: নারায়ণগঞ্জ-কুমিল্লা কর্ডলাইন হলে ১ ঘণ্টা ২০ মিনিটে কমবে সময়: প্রতিমন্ত্রী
অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন প্রকল্প পরিচালক ও তত্ত্বাবধায়ক প্রকৌশলী (জরুরি পানি সরবরাহ প্রকল্প এবং পানি উৎপাদন ও উপ-সার্কেল) জনাব আব্দুল মজিদ, তত্ত্বাবধায়ক প্রকৌশলী (মডস সার্কেল-১) জনাব মো. ফিরোজ আলম, তত্ত্বাবধায়ক প্রকৌশলী (মডস সার্কেল-২) মো. শাহ আলমসহ ঢাকা ওয়াসার ঊর্ধ্বতন কর্মকর্তা ও সংশ্লিষ্ট ব্যক্তিবর্গ।
অনুষ্ঠানে বক্তারা বলেন, নতুন এই গভীর নলকূপের মাধ্যমে এলাকার বাসিন্দারা আরও সহজে সুপেয় পানি পাবেন। এটি স্থানীয় পানি সরবরাহ ব্যবস্থাকে আরও শক্তিশালী করবে এবং দীর্ঘদিনের পানি সংকট নিরসনে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।
আরও পড়ুন: সমন্বিত প্রচেষ্টায় ৪-৫ বছরে অর্থনীতিতে ইতিবাচক পরিবর্তনের আশা
উল্লেখ্য, নবনির্মিত এই গভীর নলকূপ থেকে প্রতি মিনিটে প্রায় ২ হাজার ৪০০ লিটার পানি উত্তোলন করা সম্ভব হবে, যা এলাকার বিপুল সংখ্যক মানুষের পানির চাহিদা পূরণে সহায়ক হবে।





