ই-অরেঞ্জের প্রধান উপদেষ্টা মাসুকুর রহমান গ্রেপ্তার

Sadek Ali
বাংলাবাজার ডেস্ক
প্রকাশিত: ৮:২৯ পূর্বাহ্ন, ০১ জুলাই ২০২৬ | আপডেট: ২:২৯ অপরাহ্ন, ০১ জুলাই ২০২৬
ছবিঃ সংগৃহীত
ছবিঃ সংগৃহীত

ই-কমার্স প্রতিষ্ঠান ই-অরেঞ্জের প্রধান উপদেষ্টা ও পরিচালক মাসুকুর রহমানকে গ্রেপ্তার করেছে ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) গুলশান থানা পুলিশ।

মঙ্গলবার (৩০ জুন) সকালে রাজধানীর কোতোয়ালি থানা এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়।

আরও পড়ুন: জাতি গঠনে তরুণদের অগ্রণী ভূমিকা রাখার আহ্বান প্রতিরক্ষা উপদেষ্টার

বিষয়টি নিশ্চিত করেছেন ডিএমপির গুলশান জোনের সহকারী পুলিশ কমিশনার (এসি) শাহ মোস্তফা তারিকুজ্জামান। তিনি জানান, গুলশান থানায় দায়ের করা একটি প্রতারণা মামলায় ৬ মাসের সাজাপ্রাপ্ত পলাতক আসামি ছিলেন মাসুকুর রহমান। গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে তাকে কোতোয়ালি এলাকা থেকে আটক করা হয়।

পুলিশ জানায়, মাসুকুর রহমানের বিরুদ্ধে রাজধানীর মোহাম্মদপুর, মতিঝিলসহ বিভিন্ন থানায় অন্তত দুই ডজন মামলা রয়েছে।

আরও পড়ুন: কারা মহাপরিদর্শক হলেন ব্রিগেডিয়ার জেনারেল আনোয়ারুল কবীর

গ্রেপ্তার মাসুকুর রহমানকে বুধবার (১ জুলাই) আদালতে পাঠানো হবে বলে জানিয়েছে পুলিশ।