আরও এক বছর মন্ত্রিপরিষদ সচিব থাকছেন ড. নাসিমুল গনি

Sanchoy Biswas
বাংলাবাজার রিপোর্ট
প্রকাশিত: ৮:৩৬ অপরাহ্ন, ১৭ অগাস্ট ২০২৬ | আপডেট: ২:৩৬ পূর্বাহ্ন, ১৮ অগাস্ট ২০২৬
ছবিঃ সংগৃহীত
ছবিঃ সংগৃহীত

মন্ত্রিপরিষদ সচিব পদে ড. নাসিমুল গনির চুক্তিভিত্তিক নিয়োগের মেয়াদ আরও এক বছর বাড়িয়েছে সরকার। সরকারি চাকরি আইন, ২০১৮-এর ৪৯ ধারা অনুযায়ী, পূর্বের চুক্তির ধারাবাহিকতায় তাঁকে পুনরায় চুক্তিভিত্তিক নিয়োগ দেওয়া হয়েছে।

সোমবার (১৭ আগস্ট) জনপ্রশাসন মন্ত্রণালয়ের চুক্তি ও বৈদেশিক নিয়োগ শাখা থেকে এ সংক্রান্ত প্রজ্ঞাপন জারি করা হয়।

আরও পড়ুন: নিয়ন্ত্রণে চকবাজারের আগুন, সরু গলি ও তারের জটে আগুন নেভাতে বেগ

প্রজ্ঞাপনে বলা হয়েছে, ড. নাসিমুল গনি (পরিচিতি নম্বর-৩১০৭)-কে অন্য কোনো পেশা, ব্যবসা কিংবা সরকারি, আধা-সরকারি ও বেসরকারি প্রতিষ্ঠান বা সংগঠনের সঙ্গে কর্ম-সম্পর্ক পরিত্যাগের শর্তে ১৮ আগস্ট ২০২৬ তারিখ থেকে এক বছর মেয়াদে মন্ত্রিপরিষদ বিভাগের মন্ত্রিপরিষদ সচিব পদে পুনরায় চুক্তিভিত্তিক নিয়োগ দেওয়া হয়েছে।

রাষ্ট্রপতির আদেশক্রমে জনপ্রশাসন মন্ত্রণালয়ের উপসচিব মো. গোলাম রব্বানী প্রজ্ঞাপনটিতে স্বাক্ষর করেন।

আরও পড়ুন: ১৭ অক্টোবর পর্যন্ত ঢাকা-রিয়াদ রুটে বিমানের সব ফ্লাইট বন্ধ

প্রজ্ঞাপনে আরও বলা হয়েছে, জনস্বার্থে এ আদেশ জারি করা হয়েছে।