প্রত্যাহারের পর পুলিশ হেফাজতে ক্যান্টনমেন্ট থানার ওসি রাকিব

Sanchoy Biswas
বিশেষ প্রতিনিধি
প্রকাশিত: ১২:২৬ পূর্বাহ্ন, ১৮ সেপ্টেম্বর ২০২৬ | আপডেট: ১২:৩৩ পূর্বাহ্ন, ১৮ সেপ্টেম্বর ২০২৬
ছবিঃ সংগৃহীত
ছবিঃ সংগৃহীত

শেখ হাসিনাকে দেশে ফিরিয়ে আনতে রাজনৈতিক বক্তব্যে আলোচিত ঢাকার ক্যান্টনমেন্ট থানার ওসি রাকিবুল হাসানকে প্রত্যাহারের পর হেফাজতে নিয়ে জিজ্ঞাসাবাদ করেছে পুলিশ।

বৃহস্পতিবার সকালেই তাকে প্রত্যাহার করে সদর দপ্তরে সংযুক্ত করা হয়। দুপুরের পরেই তাকে ডেকে নেওয়া হয় ঢাকা মেট্রোপলিটন পুলিশ সদর দপ্তরে। একজন পুলিশ কর্মকর্তার এই ধরনের বক্তব্যে হতবাক পুলিশের শীর্ষ কর্মকর্তারা। ডিএমপি কমিশনার মোসলেম উদ্দিন আহমেদ তার এই ঔদ্ধত্যপূর্ণ রাজনৈতিক বক্তব্য খতিয়ে দেখতে যুগ্ম কমিশনার ক্রাইম ম্যানেজমেন্ট ফারুক হোসেনের নেতৃত্বে তিন সদস্যের কমিটি গঠন করেছে। তাকে ডিএমপির তত্ত্বাবধানে ডিবিতে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে বলে বিশ্বস্ত সূত্রে জানা গেছে। তবে গোয়েন্দা পুলিশের প্রধান শফিকুল ইসলাম বাংলাবাজার পত্রিকাকে বলেন, ডিএমপি কমিশনের তত্ত্বাবধানে কমিটি তাকে জিজ্ঞাসাবাদ করছে।

আরও পড়ুন: জ্বালানি সংকটে দুই মাসে কোনো পোশাক কারখানা বন্ধ হয়নি: বিজিএমইএ

এর আগে সামাজিক যোগাযোগমাধ্যমে রাকিবুল হাসানের নামে একটি অডিও ভাইরাল হয়। ওই অডিওতে এক ব্যক্তিকে বলতে শোনা যায়, ‘রাস্তায় থাকা পুলিশ খুবই দুর্বল। শেখ হাসিনা যদি ডিসেম্বরে ফিরে আসে, তবে তারা কিছুই করতে পারবে না।’

অডিওটিতে আরও দাবি করা হয়, পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তারা বিএনপির দিকে ঝুঁকছেন। তবে মাঠপর্যায়ের পুলিশ সদস্যরা বিএনপির দিকে ঝুঁকছেন না বলেও ওই ব্যক্তিকে বলতে শোনা যায়।

আরও পড়ুন: বন্ধ শিল্প-সেবা খাতে ঋণের সুদ সর্বোচ্চ ৭ শতাংশ

এ ছাড়া পুলিশের পদায়নে ঘুষ লেনদেনের অভিযোগ নিয়েও ওই অডিওতে কথা বলতে শোনা যায়।