সব শিক্ষাপ্রতিষ্ঠানে মাদক-জুয়া প্রতিরোধে কমিটি গঠনের সিদ্ধান্ত

Any Akter
বাংলাবাজার ডেস্ক
প্রকাশিত: ২:১৬ অপরাহ্ন, ২৪ সেপ্টেম্বর ২০২৬ | আপডেট: ২:৫৪ অপরাহ্ন, ২৪ সেপ্টেম্বর ২০২৬
ছবিঃ সংগৃহীত
ছবিঃ সংগৃহীত

দেশের সব শিক্ষাপ্রতিষ্ঠানে মাদক ও জুয়া প্রতিরোধে কমিটি গঠনের সিদ্ধান্ত নিয়েছে স্বরাষ্ট্র মন্ত্রণালয়। শিক্ষার্থী ও তরুণদের মাদকাসক্তি এবং অনলাইন-অফলাইন জুয়ার ক্ষতিকর প্রভাব থেকে সুরক্ষা দিতে এ উদ্যোগ নেওয়া হয়েছে। বৃহস্পতিবার (২৪ সেপ্টেম্বর) স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জনসংযোগ কর্মকর্তা ফয়সল হাসান স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, শিক্ষাপ্রতিষ্ঠানে শিক্ষার্থী ও তরুণ সমাজকে মাদকাসক্তি এবং অনলাইন বা অফলাইন জুয়ার প্রবণতা থেকে দূরে রাখতে প্রতিটি প্রতিষ্ঠানে প্রতিরোধমূলক কমিটি গঠন করা হবে। এর মাধ্যমে শিক্ষাপ্রতিষ্ঠানে শিক্ষার্থীদের জন্য নিরাপদ ও সুস্থ পরিবেশ নিশ্চিত করার উদ্যোগ নেওয়া হয়েছে।

আরও পড়ুন: স্থানীয় সরকার নির্বাচন জানুয়ারিতে

তবে কমিটিগুলো কত দিনের মধ্যে গঠন করতে হবে, কারা এতে থাকবেন এবং কমিটির কাঠামো ও কার্যপরিধি কী হবে, সে বিষয়ে বিজ্ঞপ্তিতে বিস্তারিত নির্দেশনা দেওয়া হয়নি। সংশ্লিষ্ট সূত্রের বরাত দিয়ে জানা গেছে, এ বিষয়ে বিস্তারিত নীতিমালা শিগগিরই শিক্ষাপ্রতিষ্ঠানগুলোতে পাঠানো হতে পারে।