স্থানীয় সরকার নির্বাচন জানুয়ারিতে

Sadek Ali
বাংলাবাজার ডেস্ক
প্রকাশিত: ২:৫৪ অপরাহ্ন, ২৪ সেপ্টেম্বর ২০২৬ | আপডেট: ৪:৩৩ অপরাহ্ন, ২৪ সেপ্টেম্বর ২০২৬
ছবিঃ সংগৃহীত
ছবিঃ সংগৃহীত

স্থানীয় সরকার নির্বাচন আগামী বছরের জানুয়ারিতে শুরু হতে পারে বলে জানিয়েছেন নির্বাচন কমিশনার মো. আনোয়ারুল ইসলাম সরকার। শিক্ষার্থীদের বার্ষিক পরীক্ষা এবং অন্যান্য জাতীয় কর্মসূচি বিবেচনায় নিয়ে নির্বাচন আয়োজনের সময় নির্ধারণ করা হচ্ছে বলে জানান তিনি। 

বৃহস্পতিবার (২৪ সেপ্টেম্বর) দুপুরে আগারগাঁওয়ের নির্বাচন ভবনে আসন্ন স্থানীয় নির্বাচন, উপনির্বাচনসহ বিভিন্ন সমসাময়িক বিষয়ে গণমাধ্যমকর্মীদের সঙ্গে আলাপকালে এ কথা বলেন তিনি।

আরও পড়ুন: প্রকাশ হলো ৫১তম বিসিএসের বিজ্ঞপ্তি

ইসি আনোয়ারুল ইসলাম সরকার বলেন, শিক্ষার্থীদের পাবলিক পরীক্ষা বাদ দিয়ে এমন সময়ে নির্বাচন আয়োজনের বিষয়ে কমিশন চিন্তা করছে, যাতে তাদের পড়াশোনা ও পরীক্ষায় কোনো ধরনের সমস্যা না হয়। বার্ষিক পরীক্ষা থাকায় নভেম্বর ও ডিসেম্বরে স্থানীয় সরকার নির্বাচন আয়োজনের সুযোগ নেই। পরীক্ষা শেষে জানুয়ারিতে ভোট শুরু করার আশা করছে কমিশন।

তিনি জানান, এর আগে স্থানীয় সরকার নির্বাচনের সম্ভাব্য সময়সূচি নিয়ে আলোচনা হয়েছিল। কিন্তু পরে দেখা যায়, দেশের বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানে বার্ষিক পরীক্ষা অনুষ্ঠিত হবে। এর পাশাপাশি বন্যার কারণে কিছু শিক্ষার্থীর পরীক্ষা ও সংশ্লিষ্ট কার্যক্রমও পিছিয়ে গেছে।

আরও পড়ুন: পল্টন মোড় থেকে নর্থ সাউথ রোড পর্যন্ত মূল সড়ক হকারমুক্ত ঘোষণা ডিএসসিসির

নির্বাচনের সময় নির্ধারণে রমজান, ঈদ, দুর্গাপূজা এবং এসএসসি ও এইচএসসি পরীক্ষার সময়সূচিসহ বিভিন্ন বিষয় বিবেচনায় নেওয়া হচ্ছে বলে জানান তিনি। 

নির্বাচনের সময়সূচি পরিবর্তনের পেছনে সরকারের কোনো চাপ ছিল কি না—এমন প্রশ্নের জবাবে আনোয়ারুল ইসলাম সরকার বলেন, নির্বাচন কমিশন কোনো চাপের কারণে তারিখ পরিবর্তন করেনি। বাস্তব পরিস্থিতি, আইন ও সংবিধানের বিষয়গুলো বিবেচনা করেই কমিশন নির্বাচন আয়োজনের সময় নির্ধারণ করছে।

এর আগে নির্বাচন কমিশন জানিয়েছিল, ইউনিয়ন পরিষদ নির্বাচনের মধ্য দিয়ে স্থানীয় সরকারের ভোটগ্রহণ শুরু করার পরিকল্পনা রয়েছে। এরপর ধাপে ধাপে সিটি করপোরেশন, পৌরসভা ও অন্যান্য স্থানীয় সরকার নির্বাচন আয়োজনের কথা জানানো হয়েছিল।