আশুতোষ চক্রবর্তী শিক্ষাবৃত্তির প্রদান আগামীকাল

Abid Rayhan Jaki
বাংলাবাজার ডেস্ক
প্রকাশিত: ১০:১৫ অপরাহ্ন, ১২ জুলাই ২০২৪ | আপডেট: ১১:৩৭ পূর্বাহ্ন, ০৬ অগাস্ট ২০২৫
ছবিঃ সংগৃহীত
ছবিঃ সংগৃহীত

ব্রাহ্মণবাড়িয়ার সরাইলে দশমবারের মতো অনুষ্ঠিত হতে যাচ্ছে 'আশুতোষ চক্রবর্তী স্মারক শিক্ষাবৃত্তি- ২০২৪।' ব্রাহ্মণবাড়িয়ার সরাইল উপজেলা কমপ্লেক্সের স্বাধীনতা হলে এই বৃত্তি প্রদান অনুষ্ঠিত হবে। স্বর্গীয় আশুতোষ চক্রবর্তীর পরিবারের পক্ষ থেকে বিগত বছরগুলোর ধারাবাহিকতায় এবারও ছাত্রছাত্রীকে বৃত্তি প্রদান করা হবে। যারা সরাইল ও আশুগঞ্জ উপজেলার ১৩টি শীর্ষস্থানীয় স্কুলের ষষ্ঠ থেকে দশম শ্রেণির মেধা তালিকায় প্রথম স্থান অধিকারী তাদেরকেই এই সন্মাননা দেয়া হবে। আর্থিক অনুদানের পাশাপাশি প্রত্যেক বৃত্তিপ্রাপ্ত ছাত্র-ছাত্রীকে মেডেল, ক্রেস্ট, সার্টিফিকেট ও গিফ্ট বক্স প্রদান করা হবে। 

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন বাংলাদেশ সুপ্রিম কোর্টের হাইকোর্ট বিভাগের বিচারপতি মো: কামরুল হোসেন মোল্লা। গেস্ট অব অনার হিসাবে থাকবেন প্রধানমন্ত্রী কার্যালয়ের মহাপরিচালক (২) মো: শহিদুল ইসলাম। বিশেষ অতিথিবৃন্দরা হলেন, ব্রাহ্মণবাড়িয়ার জেলা প্রশাসক মোহাম্মদ হাবিবুর রহমান ও ব্রাহ্মণবাড়িয়ার পুলিশ সুপার (বিপিএম-সেবা) মোহাম্মদ শাখাওয়াত হোসেন।  অনুষ্ঠানের সভাপতিত্ব করবেন আশুতোষ চক্রবর্তী স্মারক শিক্ষাবৃত্তি অনুষ্ঠানের প্রধান উপদেষ্টা শ্রীমতি পুষ্প চক্রবর্তী

আরও পড়ুন: রেজাউল করিম খান চুন্নুর মায়ের ইন্তেকাল

এটি ইউনিভার্সেল মেডিকেল কলেজ হাসপাতাল- ঢাকা এর একটি শিক্ষা সামাজিক উদ্যোগ।


আরও পড়ুন: সেভয়ের ডিস্‌কোনে নতুন ভ্যারিয়েন্ট, কুকিজ-ব্রাউনি ও ক্যারামেলের রিচ স্বাদ