সাবেক এমপি ও আওয়ামী লীগের উপদেষ্টা এ কে এম রহমতুল্লাহ আর নেই

Any Akter
বাংলাবাজার ডেস্ক
প্রকাশিত: ১২:১৬ অপরাহ্ন, ০৩ জুন ২০২৬ | আপডেট: ১২:১৬ অপরাহ্ন, ০৩ জুন ২০২৬
ছবিঃ সংগৃহীত
ছবিঃ সংগৃহীত

ঢাকা-১১ আসনের সাবেক সংসদ সদস্য এবং কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের উপদেষ্টা পরিষদের সদস্য বীর মুক্তিযোদ্ধা এ কে এম রহমতুল্লাহ মারা গেছেন। বুধবার (৩ জুন) ভোর পৌনে ৪টার দিকে রাজধানীর একটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৭৬ বছর। এ কে এম রহমতুল্লাহর ভাগ্নে ফারুক হোসাইন তাঁর মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে জানান, বুধবার রাত ৩টা ৪৫ মিনিটে তিনি মারা যান।

পরিবার সূত্রে জানা গেছে, মৃত্যুর খবর পাওয়ার পর হাসপাতাল থেকে তাঁর মরদেহ রাজধানীর বাড্ডার বেরাইদ এলাকায় নিজ বাসভবনে নেওয়া হয়েছে।

আরও পড়ুন: নারায়ণগঞ্জের সাবেক মেয়র ডা. আইভি কাশিমপুর থেকে কারামুক্ত

বুধবার বিকেল ৪টায় বেরাইদ মাঠে তাঁর জানাজা অনুষ্ঠিত হবে। পরে বেরাইদ কবরস্থানে তাঁকে দাফন করা হবে।

রাজনীতিতে দীর্ঘ সময় সক্রিয় থাকা এ কে এম রহমতুল্লাহ পাঁচবার সংসদ সদস্য নির্বাচিত হন। তিনি ঢাকা মহানগর উত্তর আওয়ামী লীগের সভাপতির দায়িত্বও পালন করেছেন। পাশাপাশি তিনি আওয়ামী লীগের উপদেষ্টা পরিষদের সদস্য ছিলেন।

আরও পড়ুন: তোফায়েল আহমেদের জানাজা শেষে ‘জয় বাংলা’ স্লোগান, নেতাকর্মী আটক

তার মৃত্যুতে রাজনৈতিক অঙ্গনসহ বিভিন্ন মহলে শোকের ছায়া নেমে এসেছে।