দেশ গড়তে এনসিপির জুলাই পদযাত্রা কর্মসূচি শেষ
ছবিঃ সংগৃহীত
জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) দেশ গড়তে জুলাই পদযাত্রা কর্মসূচি শেষ হয়েছে। বুধবার (৩০ জুলাই) রাতে এই কর্মসূচি শেষ হয়। এর আগে দলটি সারাদেশে পথসভা ও পদযাত্রা কর্মসূচি পালন করে।
বুধবার (৩০ জুলাই) দলটির যুগ্ম মুখ্য সমন্বয়ক ও মিডিয়া সেলের সদস্য খান মুহাম্মদ মুরসালীন বলেন, ঝড়-বৃষ্টি-রোদ ও নানা বাধা অতিক্রম করে সাভারের বাইপালে পথসভার মধ্য দিয়ে শেষ হতে যাচ্ছে এনসিপির দেশ গড়তে জুলাই পদযাত্রা। আজ রাত সাড়ে ১১টায় পদযাত্রার বহর নিয়ে শীর্ষ নেতারা এনসিপির প্রধান কার্যালয়ে এসে পৌঁছাবেন।
আরও পড়ুন: সড়ক ব্যবস্থাপনায় অনিয়ম ও বিশৃঙ্খলার অভিযোগ জামায়াত আমিরের
তিনি জানান, কেন্দ্রীয় কার্যালয়ে কেন্দ্রীয় নেতারা পৌঁছালে তাদের ফুল দিয়ে বরণ করে নেবে এনসিপির ঢাকা মহানগরের নেতারা।





