তারেক রহমানই দেশের ভবিষ্যৎ প্রধানমন্ত্রী: মির্জা ফখরুল

Any Akter
বাংলাবাজার ডেস্ক
প্রকাশিত: ৩:১১ অপরাহ্ন, ০৯ অগাস্ট ২০২৫ | আপডেট: ৯:১১ অপরাহ্ন, ০৯ অগাস্ট ২০২৫
ছবিঃ সংগৃহীত
ছবিঃ সংগৃহীত

বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, তারেক রহমানই দেশের ভবিষ্যৎ প্রধানমন্ত্রী। শনিবার (৯ আগস্ট) দুপুরে রাজধানীর কাকরাইলে ডক্টরস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশের (ড্যাব) জাতীয় সম্মেলনে যোগ দিয়ে তিনি এ মন্তব্য করেন।

মির্জা ফখরুল বলেন, দেশে শুধু গণতান্ত্রিক ব্যবস্থা প্রতিষ্ঠা বা ভোটের অধিকার ফিরিয়ে আনা নয়, বরং স্বাস্থ্য, খাদ্যসহ সব মৌলিক অধিকার নিশ্চিত করতে হবে।

আরও পড়ুন: সন্ধ্যায় ঢাকায় এনসিপির বিক্ষোভ মিছিল

তিনি উল্লেখ করেন, দেশের চিকিৎসকরা উপমহাদেশে সেরা হলেও সমস্যা রয়েছে সিস্টেমে। পারস্পরিক হিসেব-নিকেশের সংস্কৃতি আমাদের ধ্বংস করে দিয়েছে বলে মন্তব্য করেন তিনি।

স্লোগানের রাজনীতি বাদ দেয়ার আহ্বান জানিয়ে বিএনপি মহাসচিব বলেন, “তারেক রহমানই আমাদের ভবিষ্যৎ প্রধানমন্ত্রী।”

আরও পড়ুন: যুক্তরাষ্ট্রের পথে প্রধানমন্ত্রী তারেক রহমান

জুলাই গণ-অভ্যুত্থানে আহতদের সুচিকিৎসা নিশ্চিত করতে অন্তর্বর্তী সরকারকে উদ্যোগ নেয়ারও আহ্বান জানান মির্জা ফখরুল।