গুলশানে বিএনপি-আইএমএফ বৈঠক, অর্থনৈতিক সংস্কার নিয়ে আলোচনা
বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) ও আন্তর্জাতিক মুদ্রা তহবিলের (আইএমএফ) মধ্যে বৈঠক অনুষ্ঠিত হয়েছে রাজধানীর গুলশানে।
রোববার (৯ নভেম্বর) বিকেলে বিএনপি চেয়ারপারসনের কার্যালয়ে এ বৈঠক হয়।
আরও পড়ুন: সড়ক দুর্ঘটনায় আহত ডা. শংকরকে দেখতে হাসপাতালে বিএনপি নেতা ডা. রফিক
আইএমএফ প্রতিনিধিদলের নেতৃত্ব দেন বাংলাদেশ মিশন চিফের উপদেষ্টা ক্রিস পাপাজর্জিউ। অন্যদিকে বিএনপির পক্ষে বৈঠকে নেতৃত্ব দেন দলের জাতীয় স্থায়ী কমিটির সদস্য আমীর খসরু মাহমুদ চৌধুরী। এ সময় চেয়ারপারসনের উপদেষ্টা মো. ইসমাইল জবিউল্লাহ ও ড. জিয়াউদ্দিন হায়দার এবং সংগঠনিক সম্পাদক শামা ওবায়েদও উপস্থিত ছিলেন।
বৈঠকে আইএমএফের চলমান মিশনের প্রাথমিক পর্যালোচনা প্রতিবেদন নিয়ে বিস্তারিত আলোচনা হয়। বিএনপির পক্ষ থেকে জানানো হয়, বাংলাদেশের টেকসই অর্থনৈতিক স্থিতিশীলতার জন্য আর্থিক খাত, করব্যবস্থা ও সামাজিক খাতে কাঠামোগত সংস্কার প্রয়োজন।
আরও পড়ুন: সড়ক ব্যবস্থাপনায় অনিয়ম ও বিশৃঙ্খলার অভিযোগ জামায়াত আমিরের
বিএনপি নেতারা বলেন, “একটি জবাবদিহিমূলক ও স্বচ্ছ আর্থিক ব্যবস্থা ছাড়া দীর্ঘমেয়াদি প্রবৃদ্ধি অর্জন সম্ভব নয়।”
আইএমএফ প্রতিনিধিদল বিএনপির নীতি অগ্রাধিকার ও সংস্কারমুখী দৃষ্টিভঙ্গির প্রশংসা করে। বৈঠক শেষে উভয় পক্ষ ভবিষ্যতে নীতিগত সংলাপ ও সহযোগিতা অব্যাহত রাখার আশাবাদ ব্যক্ত করে।





