কাউকে ভোট দিতে না দেওয়াও জাল ভোটের মত অপরাধ

Sanchoy Biswas
বাংলাবাজার রিপোর্ট
প্রকাশিত: ৬:০০ অপরাহ্ন, ০৪ ফেব্রুয়ারী ২০২৬ | আপডেট: ৬:০০ অপরাহ্ন, ০৪ ফেব্রুয়ারী ২০২৬
এম নজরুল ইসলাম খান। ছবিঃ সংগৃহীত
এম নজরুল ইসলাম খান। ছবিঃ সংগৃহীত

বিএনপির স্থায়ী কমিটির সদস্য এম নজরুল ইসলাম খান বলেন, জাল ভোট দেওয়া যেমন অপরাধ ,তেমনি কাউকে ভোট দিতে না দেওয়াও অপরাধ। 

বুধবার (৪ ফেব্রুয়ারি) দুপুরে রাজধানীর গুলশানে লেকশোর হোটেলে রিপোর্টার্স ফোরাম ফর ইলেকশন অ্যান্ড ডেমোক্রেসি (আরএফইডি) সদস্যদের সঙ্গে আয়োজিত এক মতবিনিময় সভায় এ কথা বলেন তিনি। মতবিনিময় সভায় আরো বক্তব্য দেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী আহমেদ এবং পরিচালনা নির্বাচন পরিচালনা উপকমিটির সদস্য ও আরএফইডির সাবেক সভাপতি এবং দৈনিক ইত্তেফাকের রাজনৈতিক ও নির্বাচন বিষয়ক সম্পাদক সাঈদুর রহমান ।  

আরও পড়ুন: জামায়াত প্রার্থী বাদলের মৃত্যু, পুনঃতফসিল ১২ ফেব্রুয়ারির পর

আসন্ন নির্বাচনে অনৈতিকভাবে কেউ জেতার চেষ্টা করলে তা কঠোরভাবে নজরে রাখতে সাংবাদিকদে প্রতি আহ্বান জানিয়ে নজরুল ইসলাম খান বলেন, কেননা আগামী নির্বাচন দেশে গণতন্ত্র প্রতিষ্ঠার ক্ষেত্রে অন্যতম বড় একটি সুযোগ।

স্বাধীনতা ও গণতন্ত্রের সুফল দেশের মানুষ এখনো পুরোপুরি পায়নি মন্তব্য করে তিনি বলেন, দীর্ঘ সময় ধরে গুম, খুন ও নির্যাতনের শিকার হতে হয়েছে অনেককে। এসব অন্যায়ের বিরুদ্ধেই এ দেশের সন্তানরা জীবন দিয়েছে। বর্তমানে একটি পরিবর্তনের সুযোগ তৈরি হয়েছে এবং আমাদের সেই সুযোগকে যথাযথভাবে কাজে লাগাতে হবে।

আরও পড়ুন: বিএনপির শাসনামলেই মানুষের ভাগ্যের পরিবর্তন হয়েছে: ড. এম এ কাইয়ুম

আগামী নির্বাচনের গুরুত্ব তুলে ধরে এই প্রবীণ নেতা বলেন, এবারের নির্বাচনের চ্যালেঞ্জ অনেক বেশি। এরআগে ৭৫ পরবর্তী এবং ১৯৯০ সালেও গণতন্ত্র প্রতিষ্ঠা করা খুবই চ্যালেঞ্জ ছিল বলে উল্লেখ করেন তিনি। তবে, এবারের নির্বাচন আরো কঠিন পরিস্থিতির মধ্যে অনুষ্ঠিত হতে যাচ্ছে। তাই যোগ্য ব্যক্তিদেও নির্বাচিত করা অত্যন্ত জরুরি বলে উল্লেখ করেন তিনি।

সংবাদপত্রের মালিকানা ও নিরপেক্ষতা নিয়ে উদ্বেগ প্রকাশ করে তিনি বলেন, ‘দেশের বেশিরভাগ গণমাধ্যম এখন বড় বড় শিল্পপতি বা ব্যবসায়ীদের হাতে। যেহেতু তারা প্রত্যক্ষ বা পরোক্ষভাবে রাজনীতির সঙ্গে যুক্ত, তাই গণমাধ্যমের ওপর একধরনের রাজনৈতিক প্রভাব থেকে যায়। এই প্রতিকূলতার মাঝেও সংবাদ পরিবেশনায় গণমাধ্যমকর্মীদের নিরপেক্ষ ও বস্তুনিষ্ঠ ভূমিকা পালন করতে হবে।

এ সময় বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী আহমেদ আশঙ্কা প্রকাশ কওে বলেন,  নতুনভাবে ও ভিন্ন কৌশলে দেশে পুনরায় ফ্যাসিবাদ মাথাচাড়া দিয়ে উঠতে পারে। এমতাবস্থায় কোনো স্বৈরতান্ত্রিক শক্তি যাতে নতুন অবয়বে ফিরে আসতে না পারে, সেজন্য গণতন্ত্র রক্ষায় দেশের প্রতিটি মানুষকে সজাগ থাকার আহ্বান জানিয়েছেন তিনি।