দল বদলেছে, মানুষের ভাগ্যের পরিবর্তন হয়নি: নাহিদ ইসলাম

Sadek Ali
বাংলাবাজার ডেস্ক
প্রকাশিত: ৫:৩৯ পূর্বাহ্ন, ০৭ মার্চ ২০২৬ | আপডেট: ৫:৩৯ পূর্বাহ্ন, ০৭ মার্চ ২০২৬
ছবিঃ সংগৃহীত
ছবিঃ সংগৃহীত

এক দলের জায়গায় আরেক দল বসেছে, কিন্তু মানুষের ভাগ্যের কোনো পরিবর্তন হয়নি বলে মন্তব্য করেছেন নাহিদ ইসলাম।

শুক্রবার (৬ মার্চ) রাজধানীর উত্তরা ফ্রেন্ডস ক্লাব মাঠে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) আয়োজিত ঢাকা সাংগঠনিক বিভাগীয় ইফতার ও দোয়া মাহফিলে তিনি এসব কথা বলেন।

আরও পড়ুন: যুবদলের নবনির্বাচিত কেন্দ্রীয় নেতৃত্বকে ঢাকা মহানগর উত্তর-দক্ষিণ যুবদলের ফুলেল শুভেচ্ছা

বিরোধী দলীয় চিফ হুইপ নাহিদ ইসলাম বলেন, মো. সাহাবুদ্দিন আগে বক্তব্যের শেষে ‘জয় বাংলা’ বলতেন, এখন ‘জিন্দাবাদ’ বলছেন। কিন্তু বাস্তবে দেশের পরিস্থিতির তেমন কোনো পরিবর্তন হয়নি।

তিনি বলেন, “শুধু জয় বাংলার পরিবর্তে বাংলাদেশ জিন্দাবাদ হয়েছে। একটি দলের জায়গায় আরেকটি দল বসেছে। কিন্তু মানুষের ভাগ্যের কোনো পরিবর্তন ঘটেনি।”

আরও পড়ুন: বাজেটকে স্বাগত জানিয়ে ছাত্রদল সহ সভাপতি ডাঃ আউয়ালের নেতৃত্বে মিছিল

নারী নির্যাতন ও ধর্ষণের ঘটনা বেড়েছে উল্লেখ করে তিনি বলেন, বাংলাদেশ জাতীয়তাবাদী দল সরকার গঠনের পর দেশে এসব অপরাধ বেড়েছে। নোয়াখালীর হাতিয়ায় শাপলা প্রতীকে ভোট দেওয়ার কারণে এক নারীকে ধর্ষণের অভিযোগও তোলেন তিনি।

নাহিদ ইসলাম বলেন, সারা দেশে নারী নিপীড়ন ও শিশু ধর্ষণের ঘটনা বাড়লেও সুশীল সমাজ ও নারী অধিকারকর্মীরা নীরব রয়েছে। তবে সবাই চুপ থাকলেও জাতীয় নাগরিক পার্টি চুপ করে থাকবে না বলে জানান তিনি।

তিনি আরও বলেন, মানুষের অধিকার নিশ্চিত করতে এনসিপি সবসময় সোচ্চার থাকবে।

ইফতার মাহফিলে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন এনসিপির মুখ্য সমন্বয়ক নাসীরুদ্দীন পাটোয়ারী ও মুখপাত্র আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া। এছাড়া দলের কেন্দ্রীয় ও ঢাকা বিভাগের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা অনুষ্ঠানে অংশ নেন।