সিঙ্গাপুর জেনারেল হাসপাতালে ভর্তি মির্জা আব্বাস

Sanchoy Biswas
বাংলাবাজার রিপোর্ট
প্রকাশিত: ৮:২১ অপরাহ্ন, ১৫ মার্চ ২০২৬ | আপডেট: ১০:০৩ অপরাহ্ন, ১৫ মার্চ ২০২৬
ছবিঃ সংগৃহীত
ছবিঃ সংগৃহীত

প্রধানমন্ত্রী তারেক রহমানের রাজনৈতিক উপদেষ্টা ও ঢাকা-৮ আসনের সংসদ সদস্য মির্জা আব্বাসকে উন্নত চিকিৎসার জন্য সিঙ্গাপুরে নেওয়া হয়েছে।

রোববার বাংলাদেশ সময় বিকেল ৪টায় তাকে বহনকারী এয়ার অ্যাম্বুলেন্স সিঙ্গাপুরে পৌঁছায় এবং সেখান থেকে সরাসরি সিঙ্গাপুর জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়। বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) স্বাস্থ্য বিষয়ক সম্পাদক ড. রফিকুল ইসলাম বিষয়টি নিশ্চিত করেছেন।

আরও পড়ুন: আহত জনির চিকিৎসার দায়িত্ব নিলেন প্রধানমন্ত্রী তারেক রহমান

ড. রফিকুল ইসলাম জানান, সাড়ে তিন ঘণ্টার যাত্রার পর মির্জা আব্বাসকে সিঙ্গাপুর পৌঁছে নিয়ে যাওয়া হয়েছে। এয়ার অ্যাম্বুলেন্সে যাত্রাকালে কোনো গুরুতর স্বাস্থ্যগত জটিলতা দেখা দেয়নি।

এর আগে বিএনপির স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাসকে বহনকারী এয়ার অ্যাম্বুলেন্স ঢাকা থেকে সিঙ্গাপুরের উদ্দেশে রওনা দেয়। মির্জা আব্বাসের ব্যক্তিগত সচিব মিজানুর রহমান সোহেল জানিয়েছেন, এই যাত্রায় তার স্ত্রী আফরোজা আব্বাস এবং বড় সন্তান মির্জা ইয়াসির আব্বাসও সাথে ছিলেন।

আরও পড়ুন: আড়ং শোরুমে শপিং ব্যাগ না পেয়ে ক্ষোভ, কাপড় হাতে নিয়েই বের হলেন রুমিন ফারহানা

মির্জা আব্বাস গত বুধবার রাতে অসুস্থ হয়ে জ্ঞান হারান এবং পরে রাজধানীর বসুন্ধরায় এভারকেয়ার হাসপাতালে ভর্তি করা হয়। তার চিকিৎসার জন্য মেডিকেল বোর্ড গঠন করা হয়। মস্তিষ্কে দুটি অস্ত্রোপচার সম্পন্ন হওয়ার পর তাকে নিবিড় পর্যবেক্ষণে রাখা হয়েছে।

গত শনিবার সকালে তার মস্তিষ্কের সিটি স্ক্যান করা হয়। ড. রফিকুল ইসলাম জানিয়েছেন, স্ক্যানের প্রতিবেদন আশাব্যঞ্জক এবং ভালো এসেছে।