হিজবুল্লাহর হামলায় ইসরায়েলি মন্ত্রীর ছেলের ‘কলিজা ছিন্নভিন্ন’

Sadek Ali
আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশিত: ২:১৯ অপরাহ্ন, ১০ মার্চ ২০২৬ | আপডেট: ১২:২৪ পূর্বাহ্ন, ১১ মে ২০২৬
ছবিঃ সংগৃহীত
ছবিঃ সংগৃহীত

লেবাননের সীমান্ত এলাকায় ইসরায়েলের একটি সামরিক ঘাঁটিতে হঠাৎ হামলা চালিয়েছে ইরান সমর্থিত হিজবুল্লাহ গোষ্ঠী। হামলায় অন্তত আটজন ইসরায়েলি সেনা আহত হয়েছেন। আহতদের মধ্যে চারজনের অবস্থা আশঙ্কাজনক।

স্থানীয় ও আন্তর্জাতিক সংবাদমাধ্যমের প্রতিবেদন অনুযায়ী, আহতদের মধ্যে ইসরায়েলের অর্থমন্ত্রী ও কট্টর ইহুদি জাতীয়তাবাদী নেতা বেজালেল স্মতরিচের পুত্র বেনিয়া হেবরনও রয়েছেন। হামলায় তার লিভার বা যকৃতে গুরুতর আঘাত লেগেছে। তবে বর্তমানে তিনি বেঁচে আছেন।

আরও পড়ুন: পাকিস্তানে চেকপোস্টে আত্মঘাতী হামলা, নিহত বেড়ে ১৫

গত ৬ মার্চ ঘটনার সময় লেবানন সীমান্তের কাছে অবস্থানরত ইসরায়েলি সেনাদের লক্ষ্য করে মর্টার শেল নিক্ষেপ করা হয়। বিস্ফোরণের ধাতব টুকরা বা শার্পনেল বেনিয়ার পিঠ ও পেটে ঢুকে আঘাত করে। দ্রুত তাকে হাসপাতালে নেয়া হয়।

আর্থিক মন্ত্রী স্মতরিচ জানিয়েছেন, ঈশ্বরের কৃপায় শার্পনেল লিভারের সবচেয়ে বড় রক্তনালির দেয়ালে আটকে থাকায় বড় ধরনের প্রাণহানি এড়ানো সম্ভব হয়েছে। তিনি বলেন, যদি তা ক্ষতিগ্রস্ত হতো, পরিস্থিতি আরও ভয়াবহ হতে পারত।

আরও পড়ুন: তামিলনাড়ুর মুখ্যমন্ত্রী হিসেবে শপথ নিলেন থালাপতি বিজয়