নতুন ক্ষেপণাস্ত্র নগরী উন্মোচন করল ইরান

Sadek Ali
আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশিত: ১১:০৫ পূর্বাহ্ন, ১১ নভেম্বর ২০২৬ | আপডেট: ১১:০৫ পূর্বাহ্ন, ১১ নভেম্বর ২০২৬
ছবিঃ সংগৃহীত
ছবিঃ সংগৃহীত

নতুন একটি ভূগর্ভস্থ ক্ষেপণাস্ত্র নগরী উন্মোচন করেছে ইরানের ইসলামিক রেভল্যুশনারি গার্ড কর্পস (আইআরজিসি)। আয়োজিত উদ্বোধনী অনুষ্ঠানে ইরানের সশস্ত্র বাহিনীর চিফ অব স্টাফ মেজর জেনারেল আলী আবদোল্লাহি এবং আইআরজিসির অ্যারোস্পেস ফোর্সের কমান্ডার ব্রিগেডিয়ার জেনারেল মাজিদ মুসাভি উপস্থিত ছিলেন।

নতুন এই স্থাপনায় বিভিন্ন ধরনের ব্যালিস্টিক ও ক্রুজ ক্ষেপণাস্ত্রের পাশাপাশি সেগুলো উৎক্ষেপণের ব্যবস্থাও প্রদর্শন করা হয়।

আরও পড়ুন: কপ-৩১ সম্মেলনে আজ বক্তব্য দেবেন বিশ্বনেতারা

এর আগে আইআরজিসির মুখপাত্র ব্রিগেডিয়ার জেনারেল হোসেইন মোহেব্বি জানিয়েছিলেন, অ্যারোস্পেস ফোর্স সপ্তাহ উপলক্ষে একটি নতুন ভূগর্ভস্থ ক্ষেপণাস্ত্র নগরীসহ সামরিক খাতের আরও কয়েকটি অর্জন সামনে আনা হবে।

মোহেব্বি বলেন, অ্যারোস্পেস ফোর্স দ্রুত তাদের ক্ষেপণাস্ত্র ও ড্রোন উৎপাদনব্যবস্থা ভূপৃষ্ঠের স্থাপনা থেকে ভূগর্ভস্থ কেন্দ্রে সরিয়ে নিয়েছে। শুধু মাটির নিচে অস্ত্র সংরক্ষণের ব্যবস্থা নয়, বরং ভূগর্ভের গভীরে ক্ষেপণাস্ত্র উৎপাদনের জন্য বিশেষ নগরীও গড়ে তোলা হয়েছে।

আরও পড়ুন: বিশ্ববাজারে আবারও বাড়ল স্বর্ণের দাম

তিনি আরও বলেন, ইরানের নিজস্ব প্রযুক্তিগত দক্ষতা, বিস্তৃত ভূখণ্ড এবং নমনীয় উৎপাদন অবকাঠামোর কারণে ব্যাপক বোমাবর্ষণের মধ্যেও অস্ত্র উৎপাদন অব্যাহত রাখা সম্ভব হবে।

সূত্র : তাসনিম নিউজ