শাহবাগে ছাত্রদল-ছাত্রশিবিরের মধ্যে উত্তেজনা, রাকিব-সাদিক মুখোমুখি

Sanchoy Biswas
বাংলাবাজার রিপোর্ট
প্রকাশিত: ১০:১৬ অপরাহ্ন, ২৩ এপ্রিল ২০২৬ | আপডেট: ১১:৫৩ অপরাহ্ন, ২৩ এপ্রিল ২০২৬
ছবিঃ সংগৃহীত
ছবিঃ সংগৃহীত

রাজধানীর শাহবাগ থানার সামনে ছাত্রদল ও ছাত্রশিবিরের নেতাকর্মীদের মধ্যে উত্তেজনা ও হাতাহাতির ঘটনা ঘটেছে। এ সময় ছাত্রদলের কেন্দ্রীয় সভাপতি রাকিবুল ইসলাম রাকিব এবং ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদের (ডাকসু) ভিপি ও বিশ্ববিদ্যালয় শাখা শিবিরের সাবেক সভাপতি সাদিক কায়েম মুখোমুখি অবস্থানে পড়েন।

বৃহস্পতিবার (২৩ এপ্রিল) রাত সাড়ে ৯টার দিকে এ ঘটনা ঘটে।

আরও পড়ুন: শুক্রবার জরুরি সভা ডেকেছে ছাত্রদল

উত্তেজনার মধ্যে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে রাকিব ও সাদিক কায়েমের মধ্যে কিছুক্ষণ কথা হয়। এরপর তারা নিজ নিজ অবস্থানে ফিরে যান।

এ রিপোর্ট লেখা পর্যন্ত শাহবাগ এলাকায় উত্তেজনা বিরাজ করছে।

আরও পড়ুন: জাতীয়তাবাদী মুক্তিযুদ্ধের প্রজন্ম’র নতুন কমিটি