সুপ্রিম কোর্ট বার নির্বাচনে বিএনপির নীল প্যানেল ঘোষণা

Any Akter
বাংলাবাজার ডেস্ক
প্রকাশিত: ১০:৩০ পূর্বাহ্ন, ২৮ এপ্রিল ২০২৬ | আপডেট: ১০:১২ অপরাহ্ন, ২৮ অগাস্ট ২০২৬
ছবিঃ সংগৃহীত
ছবিঃ সংগৃহীত

সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতি নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতার জন্য প্যানেল ঘোষণা করেছে বিএনপি সমর্থিত (নীল প্যানেল) জাতীয়তাবাদী আইনজীবী ঐক্য ফোরাম।

আসন্ন ২০২৬-২৭ সেশনের নির্বাচনে সভাপতি পদে ব্যারিস্টার এ এম মাহবুব উদ্দিন খোকন-কে এবং সম্পাদক পদে মোহাম্মদ আলী-কে মনোনয়ন দেওয়া হয়েছে।

আরও পড়ুন: স্থানীয় সরকার নির্বাচনে একক প্রার্থী দেবে বিএনপি

সোমবার (২৭ এপ্রিল) রাতে রাজধানী ঢাকা-য় প্রধানমন্ত্রীর সঙ্গে বিএনপির শীর্ষ নেতা ও সুপ্রিম কোর্টের সিনিয়র আইনজীবীদের বৈঠকে এ সিদ্ধান্ত নেওয়া হয়।

বৈঠকে নীল প্যানেলের পক্ষ থেকে আসন্ন নির্বাচনে অংশ নেওয়ার কৌশল, সাংগঠনিক প্রস্তুতি এবং প্রার্থীদের বিষয়ে বিস্তারিত আলোচনা শেষে এই দুই পদে চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হয় বলে সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে।

আরও পড়ুন: গুম দিবসে সংসদ অভিমুখে পদযাত্রার ঘোষণা ১১ দলীয় ঐক্যের

সুপ্রিম কোর্ট বার অ্যাসোসিয়েশন নির্বাচনকে কেন্দ্র করে ইতোমধ্যে আইনজীবীদের মধ্যে আলোচনা শুরু হয়েছে। সভাপতি ও সম্পাদক পদে ঘোষিত প্রার্থীদের ঘিরে নির্বাচনী মাঠে নতুন সমীকরণ তৈরি হতে পারে বলে ধারণা করছেন সংশ্লিষ্টরা।