সংরক্ষিত নারী আসনে নুসরাত তাবাসসুমের মনোনয়ন বৈধ ঘোষণা

Sadek Ali
বাংলাবাজার রিপোর্ট
প্রকাশিত: ১২:৪৪ অপরাহ্ন, ০২ মে ২০২৬ | আপডেট: ১:১৭ অপরাহ্ন, ০২ মে ২০২৬
ছবিঃ সংগৃহীত
ছবিঃ সংগৃহীত

জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) থেকে সংরক্ষিত নারী আসনে নুসরাত তাবাসসুম-এর মনোনয়ন বৈধ ঘোষণা করেছে নির্বাচন কমিশন (ইসি)।

শনিবার (২ মে) দলটির যুগ্ম সদস্য সচিব ও দপ্তর সেলের সম্পাদক সালেহ উদ্দিন সিফাত বিষয়টি নিশ্চিত করেন। তিনি জানান, চিফ রিটার্নিং কর্মকর্তা মনোনয়ন বৈধ ঘোষণা করেছেন এবং শিগগিরই দাপ্তরিকভাবে আনুষ্ঠানিক ঘোষণা দেওয়া হবে।

আরও পড়ুন: সাত দিনের সফরে জাপানে গেলেন ডা. শফিকুর রহমান

তিনি আরও জানান, নির্বাচন কমিশনের মিডিয়া সেন্টারে কিছুক্ষণের মধ্যে এ বিষয়ে ব্রিফ করা হবে।

এর আগে সংরক্ষিত নারী আসনের নির্বাচনে নুসরাত তাবাসসুমের মনোনয়নপত্র গ্রহণ ও বাছাইয়ের নির্দেশ দেন হাইকোর্ট। সেই নির্দেশনার পর নির্বাচন কমিশন তার মনোনয়ন বাছাইয়ের নতুন সময়সূচি নির্ধারণ করে।

আরও পড়ুন: মালিক-শ্রমিক সম্পর্ক শান্তিপূর্ণ রাখতে হবে: ডা. শফিকুর রহমান