জুলাই যোদ্ধাদের সঙ্গে বেইমানি করলে আল্লাহ ছেড়ে দেবেন না: ডা. শফিকুর রহমান

Sadek Ali
বাংলাবাজার ডেস্ক
প্রকাশিত: ৪:২৬ অপরাহ্ন, ৩০ জুলাই ২০২৬ | আপডেট: ১০:২৬ অপরাহ্ন, ৩০ জুলাই ২০২৬
ছবিঃ সংগৃহীত
ছবিঃ সংগৃহীত

জামায়াতে ইসলামীর আমির ও জাতীয় সংসদে বিরোধীদলীয় নেতা ডা. শফিকুর রহমান বলেছেন, জুলাই যোদ্ধাদের সঙ্গে বেইমানি করলে আল্লাহ আমাদের ছেড়ে দেবেন না। গণভোটের রায় বাংলার জমিনে বাস্তবায়ন করা হবে। অন্যায়ের কাছে আমরা কখনো মাথা নত করব না।

বৃহস্পতিবার বেলা ১টার দিকে জুলাই গণঅভ্যুত্থানের শহীদ পরিবার ও আহত জুলাই যোদ্ধাদের নিয়ে আয়োজিত মতবিনিময় সভায় তিনি এসব কথা বলেন।

আরও পড়ুন: এনসিপি থেকে পদত্যাগ করলেন সামান্তা শারমিন

ডা. শফিকুর রহমান বলেন, একদলকে সরিয়ে অন্য দলকে ক্ষমতায় বসানোর জন্য জুলাই বিপ্লব হয়নি। রাতে স্বৈরাচারের সঙ্গে আপস করে দিনে প্রতিবাদ করেনি জামায়াত।