হজযাত্রীদের জন্য সুখবর দিলো এনবিআর
জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর) ২০২৬ সালের হজযাত্রীদের জন্য বিমান টিকিটের ওপর আরোপিত আবগারি শুল্ক প্রত্যাহারের নির্দেশ জারি করেছে। মঙ্গলবার (৯ ডিসেম্বর) এ সংক্রান্ত আদেশ জারি করে এনবিআর। নির্দেশ অনুযায়ী, সুবিধা অবিলম্বে কার্যকর হবে এবং আগামী ২০২৬ সালের ৩০ জুন পর্যন্ত বহাল থাকবে।
এটি হজযাত্রীদের জন্য প্রথমবারের মতো নয়; এর আগে এনবিআর একাধিকবার এ শুল্ক মওকুফ করেছিল। সাধারণত সৌদি আরবগামী বিমান টিকিট বিক্রির সময় যাত্রীদের থেকে ভ্রমণ কর ও আবগারি শুল্ক সংগ্রহ করা হয়, যা সরকারি কোষাগারে জমা দেওয়া হয়। বর্তমানে বিমান টিকিটের ওপর পাঁচ হাজার টাকা আবগারি শুল্ক ধার্য থাকে, যা এবার হজযাত্রীদের জন্য মওকুফ করা হয়েছে।
আরও পড়ুন: শবে বরাত ২০২৬: ক্ষমা ও রহমতের রাতের তাৎপর্য ও ইবাদতের দিকনির্দেশনা
পরিকল্পনা অনুযায়ী, আগামী বছর বাংলাদেশ থেকে ৭৮,৫০০ জন হজযাত্রী অংশগ্রহণ করতে পারবেন। চাঁদ দেখা সাপেক্ষে আগামী বছরের ২৬ মে পবিত্র হজ অনুষ্ঠিত হতে পারে।





