প্রথম ক্লাব বিশ্বকাপের আয়োজক যুক্তরাষ্ট্র
যুক্তরাষ্ট্র ২০২৪ সালে কোপা আমেরিকা আয়োজন ছাড়াও কানাডা ও মেক্সিকোর সঙ্গে যৌথভাবে ২০২৬ ফুটবল বিশ্বকাপও আয়োজন করবে। এ ছাড়া ২০২৫ সালে ক্লাব বিশ্বকাপ আয়োজনও করবে আমেরিকানরা যেখানে প্রথমবারের মতো সর্বোচ্চ ৩২টি ক্লাব অংশ নেবে।
২০০০ সালে শুরু হয় ফিফা ক্লাব বিশ্বকাপ। সেই থেকে বেশিরভাগ আসরেই ৭ দল নিয়ে চলেছে টুর্নামেন্টটি। চলতি বছরে ডিসেম্বরে সৌদি আরবে আয়োজিত হবে ক্লাব বিশ্বকাপের ২০তম আসর। এখানেও অংশ নেবে সাত দল। তবে বৈশ্বিক পর্যায়ে প্রত্যাশিত সাফল্য না পাওয়ায় এর কাঠামো পরিবর্তনের চিন্তা চলছিল বেশ কয়েক বছর ধরে। গত ফেব্রুয়ারিতে সিদ্ধান্ত নেয়া হয় ২০২৫ সাল থেকে ক্লাব বিশ্বকাপে ৩২টি দল অংশ নেবে।
আরও পড়ুন: আর্জেন্টিনা–ইংল্যান্ড সেমিফাইনালের রেফারি ঘোষণা করল ফিফা!
এর মধ্যে ইউরোপ থেকে ১২টি, দক্ষিণ আমেরিকা থেকে ৬টি, আফ্রিকা, এশিয়া ও উত্তর-মধ্য আমেরিকা থেকে ৪টি করে ক্লাব থাকবে। বাকি দুটির একটি ওশেনিয়া মহাদেশের, আরেকটি স্বাগতিক দেশের।
নতুন ধরনের এই ক্লাব বিশ্বকাপে খেলার সুযোগ পাবে ২০২১ থেকে ২০২৪ সালের মহাদেশীয় চ্যাম্পিয়নরা। এতে ২০২৫ ক্লাব বিশ্বকাপের টিকিট নিশ্চিত হয়ে গেছে রিয়াল মাদ্রিদ (স্পেন), চেলসি (ইংল্যান্ড), ম্যানচেস্টার সিটি (ইংল্যান্ড), পালমেইরাস (ব্রাজিল), ফ্লামেঙ্গো (ব্রাজিল), মন্তেরি (মেক্সিকো), লিওন (মেক্সিকো), আল আহলি (মিশর), ওয়াইদাদ কাসাব্লাঙ্কা (মরক্কো), উরাওয়া রেড ডায়মন্ডস (জাপান) ও আল হিলালের (সৌদি আরব)। বাকি দলগুলো ২০২৪ মহাদেশীয় প্রতিযোগিতা ও র্যাঙ্কিংয়ের ওপর নির্ভর করে সুযোগ পাবে ক্লাব বিশ্বকাপে।
আরও পড়ুন: এমবাপ্পের আগুনে ফ্রান্স, ইয়ামালের জাদুতে স্পেন—বিশ্বকাপের সবচেয়ে দামী মহারণ
আগামী ১০ই নভেম্বর থেকে ২রা ডিসেম্বর পর্যন্ত অনূর্ধ্ব-১৭ বিশ্বকাপ টুর্নামেন্টটি হবে ইন্দোনেশিয়ায়, জানিয়েছে ফিফা।





