পূর্বধলায় ড্রেজারে অবৈধভাবে বালু উত্তোলনে শ্যালো মেশিন জব্দ
নেত্রকোনার পূর্বধলায় আগিয়া ইউনিয়নের কালডোয়ার গ্রামে ধলা নদী সংলগ্ন অবৈধভাবে ড্রেজার দিয়ে বালু উত্তোলন বন্ধে অভিযান পরিচালনা করেছে উপজেলা প্রশাসন। এ সময় একটি শ্যালো মেশিন জব্দ করা হয়েছে বুধবার (৭ অক্টোবর) বিকেলে উপজেলার আগিয়া ইউনিয়নের ধলা নদীসংলগ্ন এলাকায় এ অভিযান পরিচালনা করা হয়। অভিযানে নেতৃত্ব দেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট সালাহ উদ্দিন মাহমুদ। এ সময় পূর্বধলা থানা-পুলিশের সদস্যরা অভিযানে সহযোগিতা করেন।
উপজেলা প্রশাসন সূত্রে জানা গেছে, অভিযানের সময় ঘটনাস্থলে বালু উত্তোলনের সঙ্গে জড়িত কাউকে পাওয়া যায়নি। পরে সেখানে ব্যবহৃত একটি শ্যালো মেশিন ও উক্ত কাজে ব্যবহৃত কিছু পাষ্টিক পাইপ জব্দ করা হয়।
আরও পড়ুন: রংপুরে একই পরিবারের চার খুন: ডিএনএ পরীক্ষায় সিদ্ধার্থ-মুগ্ধের নমুনা শনাক্ত
উপজেলা প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়েছে, অবৈধভাবে ড্রেজার দিয়ে বালু উত্তোলন বন্ধে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে





