চিলিকে হারিয়ে ব্রাজিল ফাইনালে

বাংলাবাজার পত্রিকা ডেস্ক
প্রকাশিত: ১২:০৮ অপরাহ্ন, ১৩ অগাস্ট ২০২৩ | আপডেট: ৬:০৮ পূর্বাহ্ন, ১৩ অগাস্ট ২০২৩
ছবি: সংগৃহীত
ছবি: সংগৃহীত

আর্জেন্টিনাকে গ্রুপ পর্বের শেষে ম্যাচে ১০-০ গোলে হারিয়ে গ্রুপ চ্যাম্পিয়ন হয়ে ব্রাজিল সেমিফাইনাল নিশ্চিত করেছিল। এবার সেমিফাইনালে স্বাগতিক চিলিকে হারিয়ে ফাইনাল নিশ্চিত করেছে সেলেসাওরা।

শনিবার (১২ আগস্ট) বাংলাদেশ সময় ভোর ৪ টার দিকে দ্বিতীয় সেমিফাইনালে মুখোমুখি হয় ব্রাজিল-চিলি। যেখানে ৪-৩ গোলে চিলিকে হারায় ব্রাজিল।

আরও পড়ুন: আন্তর্জাতিক ফুটবলকে বিদায় বললেন লুকা মদ্রিচ

এর আগে প্রথম সেমিফাইনালে ৫-৩ গোলে কলম্বিয়াকে হারিয়ে প্রথম ফাইনালিস্ট হিসেবে নিজেদের নাম চূড়ান্ত করেছে প্যারাগুয়ে। এবার দ্বিতীয় সেমিফাইনালে ৪-৩ গোলে চিলিকে হারিয়ে ফাইনাল নিশ্চিত করেছে।

চিলির ইকুইকে গত ৫ আগস্ট শুরু হয় দক্ষিণ আমেরিকান অনূর্ধ্ব-২০ বিচ সকার চ্যাম্পিয়নশিপ। ১০ দলের এই টুর্নামেন্টে গ্রুপ ‘বি’তে ছিল ব্রাজিল। সেলেসাওরা নিজেদের চার ম্যাচের চারটিতেই জয় পেয়েছে।

আরও পড়ুন: আলজেরিয়াকে হারিয়ে শেষ ষোলোয় সুইজারল্যান্ড

রবিবার (১৩ আগস্ট) টুর্নামেন্টের ফাইনালে মুখোমুখি হবে ব্রাজিল ও প্যারাগুয়ে।