বিশ্বকাপের সর্বকালের সর্বোচ্চ ৭ গোলদাতা
কেপ ভার্দের বিপক্ষে গোল করে ফিফা বিশ্বকাপের ইতিহাসে সর্বকালের সর্বোচ্চ গোলদাতার আসনে উঠেছেন আর্জেন্টিনার অধিনায়ক লিওনেল মেসি। বিশ্বকাপে নিজের গোলসংখ্যা ২০-এ পৌঁছে তিনি পেছনে ফেলেছেন ফ্রান্সের কিলিয়ান এমবাপ্পে এবং জার্মান কিংবদন্তি মিরোস্লাভ ক্লোসাকে।
বিশ্বকাপে ৩০ ম্যাচে ২০ গোল করে তালিকার শীর্ষে রয়েছেন মেসি। দ্বিতীয় স্থানে থাকা কিলিয়ান এমবাপ্পে ১৮ ম্যাচে করেছেন ১৮ গোল। দীর্ঘদিন সর্বোচ্চ গোলদাতাদের অন্যতম হিসেবে থাকা মিরোস্লাভ ক্লোসে ২৪ ম্যাচে করেছেন ১৬ গোল।
আরও পড়ুন: এমবাপ্পের গোলে প্যারাগুয়েকে হারিয়ে কোয়ার্টারে ফ্রান্স
বিশ্বকাপের ইতিহাসে ব্রাজিলের কিংবদন্তি রোনালদো নাজারিও ১৯ ম্যাচে ১৫ গোল নিয়ে চতুর্থ স্থানে রয়েছেন। জার্মানির আরেক কিংবদন্তি গার্ড মুলার ১৩ ম্যাচে ১৪ গোল করে পঞ্চম স্থানে আছেন। ফ্রান্সের জুস্ত ফন্টেইন মাত্র ৬ ম্যাচে ১৩ গোল করে এখনো বিশ্বকাপের ইতিহাসে অন্যতম সেরা গোলস্কোরার হিসেবে বিবেচিত হন। তালিকার সপ্তম স্থানে রয়েছেন ব্রাজিলের ফুটবল সম্রাট পেলে, যার গোলসংখ্যা ১৪ ম্যাচে ১২।
বিশ্বকাপের সর্বকালের সর্বোচ্চ গোলদাতাদের তালিকা
আরও পড়ুন: কানাডার স্বপ্ন ভেঙে শেষ আটে মরক্কো
| ক্রম | খেলোয়াড় | দেশ(গোল) | ম্যাচ |
| ১ | লিওনেল মেসি | আর্জেন্টিনা (২০) | ৩০ |
| ২ | কিলিয়ান এমবাপ্পে | ফ্রান্স (১৮) | ১৮ |
| ৩ | মিরোস্লাভ ক্লোসে | জার্মানি (১৬) | ২৪ |
| ৪ | রোনালদো নাজারিও | ব্রাজিল (১৫) | ১৯ |
| ৫ | গার্ড মুলার | জার্মানি (১৪) | ১৩ |
| ৬ | জুস্ত ফন্টেইন | ফ্রান্স (১৩) | ৬ |
| ৭ | পেলে | ব্রাজিল (১২) | ১৪ |
বিশ্বকাপের চলমান আসরে দুর্দান্ত ছন্দে থাকা মেসি গোল্ডেন বুটের লড়াইয়েও এগিয়ে রয়েছেন। নকআউট পর্বে তার সামনে রয়েছে আরও গোল করে নিজের রেকর্ড সমৃদ্ধ করার সুযোগ।





