তাপমাত্রা ও বৃষ্টি নিয়ে যা জানালো আবহাওয়া অধিদপ্তর
ঢাকা ও আশপাশের এলাকায় আজ শনিবার (১৬ মে) দুপুর পর্যন্ত বৃষ্টির কোনো সম্ভাবনা নেই বলে জানিয়েছে বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তর। তবে আকাশ আংশিক মেঘলা থাকতে পারে এবং ভ্যাপসা গরমের কারণে অস্বস্তি বাড়তে পারে।
সকাল ৭টা থেকে পরবর্তী ৬ ঘণ্টার জন্য দেওয়া ঢাকা ও পার্শ্ববর্তী এলাকার আবহাওয়ার পূর্বাভাসে এসব তথ্য জানানো হয়।
আরও পড়ুন: বঙ্গোপসাগরে সক্রিয় লঘুচাপ, ৩ বিভাগে অতিভারি বৃষ্টির সতর্কতা
পূর্বাভাসে বলা হয়েছে, ঢাকার আকাশ আংশিক মেঘলা থাকলেও আবহাওয়া প্রধানত শুষ্ক থাকতে পারে। এ সময় দক্ষিণ অথবা দক্ষিণ-পূর্ব দিক থেকে ঘণ্টায় ১০ থেকে ১৫ কিলোমিটার বেগে বাতাস প্রবাহিত হতে পারে।
আবহাওয়া অধিদপ্তর জানিয়েছে, বৃষ্টি না থাকায় এবং বাতাসে আর্দ্রতার পরিমাণ বেশি থাকায় নগরবাসী ভ্যাপসা গরম অনুভব করতে পারেন।
আরও পড়ুন: ঢাকাসহ ৮ অঞ্চলে ৬০ কিমি বেগে ঝড়ের পূর্বাভাস, নদীবন্দরে সতর্কতা
আজ সকাল ৬টায় ঢাকার সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ২৮ দশমিক ২ ডিগ্রি সেলসিয়াস। একই সময়ে বাতাসে আর্দ্রতার পরিমাণ ছিল ৮৭ শতাংশ।
সংস্থাটি আরও জানিয়েছে, দিনের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে। তবে দুপুরের পর আবহাওয়ার কিছুটা পরিবর্তন হওয়ার সম্ভাবনা রয়েছে।





