এফবিসিসিআই নতুন সভাপতি হলেন মাহবুবুল আলম

বাংলাবাজার পত্রিকা ডেস্ক
প্রকাশিত: ১০:৫২ পূর্বাহ্ন, ০৩ অগাস্ট ২০২৩ | আপডেট: ৪:৫২ পূর্বাহ্ন, ০৩ অগাস্ট ২০২৩
ছবি: সংগৃহীত
ছবি: সংগৃহীত

চট্টগ্রাম চেম্বারের পাঁচবারের নির্বাচিত সভাপতি মাহবুবুল আলম দি ফেডারেশন অফ বাংলাদেশ চেম্বার্স অফ কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির (এফবিসিসিআই) ২০২৩-২৫ মেয়াদের সভাপতি নির্বাচিত হয়েছেন। দীর্ঘ ৩৪ বছর পর চট্টগ্রাম থেকে তৃতীয় ব্যবসায়ী নেতা হিসেবে দেশের শীর্ষস্থানীয় ব্যবসায়ী সংগঠনের সভাপতি নির্বাচিত হলেন তিনি।

শীর্ষ এ সংগঠনের আগে সত্তরের দশকে সভাপতি হন চট্টগ্রামের ব্যবসায়ী এএ জহির উদ্দিন খান ও ১৯৯০ এর দশকে আখতারুজ্জামান চৌধুরী বাবু। দুই নেতাই বর্তমানে প্রয়াত। মাহবুবুল আলম তৃতীয় ব্যক্তি যিনি চট্টগ্রাম থেকে এ সংগঠনের শীর্ষ পদে অধিষ্ঠিত হলেন।

আরও পড়ুন: নরসিংদীতে ধর্ষণের পর হত্যা: প্রধান আসামি নূরাসহ আরও ২ জন গ্রেফতার

এ পদে আসীন হওয়ায় মাহবুবুল আলমকে চট্টগ্রামের সর্বস্তরের ব্যবসায়ী ও চট্টগ্রাম চেম্বার পরিচালকমণ্ডলীর পক্ষ থেকে অভিনন্দন ও শুভেচ্ছা জানানো হয়েছে। চেম্বারের সিনিয়র সহ-সভাপতি তরফদার মো. রুহুল আমিন ও সহ-সভাপতি সৈয়দ মোহাম্মদ তানভীর এক বিবৃতিতে বলেন, চট্টগ্রামবাসীর জন্য এটি বড় পাওয়া। 

ঢাকার পাশপাশি চট্টগ্রামের ব্যবসা-বাণিজ্যের উন্নয়ন ও ব্যবসায়ীদের কল্যাণে মাহবুবুল আলম নিবেদিত থাকবেন বলে প্রত্যাশা করেন তারা।

আরও পড়ুন: স্থানীয় সরকার নির্বাচন যথাসময়ে হবে এবং গণতন্ত্রকে প্রাতিষ্ঠানিক রূপ দিতে প্রয়োজনীয় কাজ করা হবে: মির্জা ফখরুল