সরাইলে অসহায় মানুষের মাঝে ডা. আশীষের শীতবস্ত্র বিতরণ

SM Shamim
বাংলাবাজার ডেস্ক
প্রকাশিত: ৬:৪৯ অপরাহ্ন, ২৪ জানুয়ারী ২০২৪ | আপডেট: ৫:৩০ অপরাহ্ন, ০৬ অগাস্ট ২০২৫
ছবি: ইন্টারনেট
ছবি: ইন্টারনেট

ব্রাহ্মণবাড়িয়ার সরাইল উপজেলায় বাংলাদেশ আওয়ামী লীগের স্বাস্থ্য ও জনসংখ্যা উপ-কমিটির সদস্য, ইউনিভার্সেল মেডিকেল কলেজ হাসপাতাল, ঢাকার ব্যবস্থাপনা পরিচালক ও সরাইল সমিতি, ঢাকার যুগ্ম সাধারণ সম্পাদক-১ ও সরাইল সদরের কৃতি সন্তান ডা. আশীষ কুমার চক্রবর্তীর ব্যক্তিগত সহযোগিতায় বুধবার (২৪ জানুয়ারি) প্রায় অর্ধ শতাধিক অসহায় ও দুস্থদের মাঝে শীতবস্ত্র (কম্বল) বিতরণ করা হয়।


আরও পড়ুন: নারায়ণগঞ্জে কোবরা গ্রুপের প্রধান ১৫ মামলার আসামী সোহেল গ্রপ্তার

উল্লেখ্য ডা. আশীষ দীর্ঘদিন যাবৎ নিজ এলাকার সামাজিক কল্যাণমূলক কাজে ব্যাপকভাবে সম্পৃক্ত আছেন। তার ব্যক্তিগত সহযোগিতায় এই শীতবস্ত্র বিতরণ কার্যক্রমের প্রধান সমন্বয়ক হিসেবে নারায়ণ চক্রবর্ত্তী, সেইসাথে সুদীপ দত্ত তনু, সঞ্জীব ভট্টাচার্য্য, জহিরুল ইসলাম রিপন, পৃথ্বী, ডাঃ তপজিত দত্ত বাপু, আবুল হোসেন, শিবলুসহ অন্যান্য স্থানীয় নেতৃবৃন্দ এখানে উপস্থিত ছিলেন।