ঠাকুরগাঁওয়ে বৈষম্য বিরোধী ছাত্রদের শান্তি পূর্ন আন্দোলনে পুলিশের লাঠিচার্জ

Abid Rayhan Jaki
ঠাকুরগাঁও প্রতিনিধি
প্রকাশিত: ৫:১০ অপরাহ্ন, ৩১ জুলাই ২০২৪ | আপডেট: ৯:০৮ পূর্বাহ্ন, ২৩ সেপ্টেম্বর ২০২৬
ছবিঃ সংগৃহীত
ছবিঃ সংগৃহীত

ঠাকুরগাঁওয়ে বৈষম্য বিরোধী ছাত্রদের শান্তি পূর্ন আন্দোলনে পুলিশের লাঠিচার্জ হয়েছে, পরে জজকোর্ট গেটের সামনে বিক্ষোভকারীরা অবস্থান নেয় , এক সময় যোহরের নামাজের ওয়াক্তে বিক্ষোভকারীরা রাস্তায় নামাজ আদায় করেন। গতকাল ৩১ জুলাই  বুধবার অপরাজেয় ঠাকুরগাঁও থেকে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন ব্যানারে এক শান্তি পূর্ন বিক্ষোভ মিছিল বের হয়। মিছিলটি শহরের আর্ট গ্যালারি কাছে দুইবার পুলিশ ব্যারিকেড ভেঙে জজকোর্টে গিয়ে  শান্তি পূর্ন অবস্থান করার কথা, পথিমধ্যে পৌরসভার গেটের সামনে মিছিলটি এলে পুলিশ বিনা উস্কানিতে লাঠিচার্জ করে। এতে সামান্য কয়েকজন আহত হয়েছেন অভিযোগ আন্দোলনকারীদের।

আন্দোলনকারীরা অভিযোগ করে সাংবাদিকদের বলেন, আমরা গুম- গ্ৰেফতারকৃত সমম্বয়ক ও শিক্ষার্থীদের অবিলম্বে নিঃশর্ত মুক্তি, মিথ্যা মামলা প্রত্যাহার, দমন - পীড়ন বন্ধ, আইনশৃঙ্খলা বাহিনী প্রত্যাহার, বিশ্ববিদ্যালয় খুলে দেয়া এবং ছাত্র - জনতা হত্যাকাণ্ডের সাথে জড়িত সবার বিচারের দাবিতে বিক্ষোভ এবং অবস্থান কর্মসূচী শান্তি পূর্ন ভাবে পালনের কথা। ৯ দফা দাবি ও মার্চ ফর জাসটিস দাবি নিয়ে জজকোর্ট চত্বরে অবস্থান করার কথা, পুলিশ আমাদের প্রটেকশন না দিয়ে লাঠিচার্জ করেছে, প্রশাসন সহায়তা করছে না এবং মিডিয়া সত্য সংবাদ প্রচার ও প্রকাশ করছে না। উল্টো আমাদের শান্তিপূর্ণ মিছিলে হামলা ও গুলি চালিয়ে হত্যা- গ্ৰেফতার করছে, এ পর্যন্ত কতোজন নিহত ও গ্ৰেফতার  হয়েছেন তার সঠিক তথ্য কেউ দিচ্ছে না।

আরও পড়ুন: শ্যামনগরে ইউপি সদস্যের নেতৃত্বে পুলিশের ওপর হামলা, আসামি ছিনতাই