বাউফলে মাদকদ্রব্য আটক করায় হামলা, আহত ৩
পটুয়াখালীর বাউফলে মাদক দ্রব্য আটকের সময় হামলা চালিয়ে ৩জনকে আহত করার অভিযোগ পাওয়া গেছে৷ অন্যদিকে অভিযুক্ত বলছে, তাকে মাদক দিয়ে ফাঁসানোর চেষ্টা করা হয়েছে। বুধবার (৬নভেম্বর) রাত আনুমানিক সাড়ে ৮ টায় উপজেলার কালাইয়া বন্দরে ধান হাট রোড এলাকায় এই ঘটনা ঘটে।
আহত ব্যক্তিরা হলেন, কালাইয়া ইউনিয়নের স্থানীয় মাদক নির্মুল কমিটির সদস্য মোঃ সুমন (২৬), মুরাদ হোসেন (২৩) ও আরিফ (২৭)। আহতদের উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।
আরও পড়ুন: নরসিংদীতে ধর্ষণের পর হত্যা: প্রধান আসামি নূরাসহ আরও ২ জন গ্রেফতার

আহতরা জানান, কালাইয়া বন্দরের বিশিষ্ট ব্যবসায়ী সজল সাহার ছেলে সৌরিন সাহা (২২) দীর্ঘদিন থেকে মাদক ব্যবসার সাথে জড়িত এবং নিজেও মাদক সেবন করেন৷ রাতে কালাইয়া বাজারের ধানেরহাট এলাকায় মাদকের কারবার করার সময় সৌরিন সাহাকে তারা হাতেনাতে আটক করেন। বিষয়টি পুলিশকে জানানোর জন্য চেষ্টাও করছিলেন তারা। এরমধ্যে সৌরিন সাহার বাবা ব্যবসায়ী সজল সাহা তার প্রতিষ্ঠানের কর্মচারীদের নিয়ে তাদের ওপরে অতর্কিত হামলা চালায়।
এ অভিযোগ অস্বীকার করে সৌরিন সাহার পিতা সজল সাহা জানান, তার ছেলে মাদকের সাথে জড়িত না। কিছু দুষ্টু লোক তার ছেলেকে আটক করে মারধর করছেন জহির নামে এক যুবক তসকে ফোন করে জানালে তিনি ঘটনাস্থলে দৌড়ে যান। নিজের ছেলেকে বাঁচাতে ডাক-চিতকার করে সহযোগিতা চাইলে সাধারণ মানুষ আহতদের মারধর করে।
তিনজন আহত হওয়ার বিষয়টি নিশ্চিত করে পুলিশ জানায়, উভয় পক্ষ ভিন্ন ভিন্ন অভিযোগ দিয়েছেন। তদন্ত করে সত্য উদঘাটন করে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করবে পুলিশ।





