শেরপুরে স্বামী ফুচকা খেতে না নেওয়ায় অভিমানে স্ত্রীর আত্মহত্যা

Sanchoy Biswas
বগুড়া সংবাদদাতা
প্রকাশিত: ৪:৫৩ অপরাহ্ন, ১৩ ফেব্রুয়ারী ২০২৫ | আপডেট: ৩:৪৮ অপরাহ্ন, ২৩ সেপ্টেম্বর ২০২৬
ছবিঃ সংগৃহীত
ছবিঃ সংগৃহীত

বগুড়া শেরপুর পৌর শহরের নয়াপাড়া এলাকার তারিকুল ইসলামের স্ত্রী গতকাল সন্ধ্যা সাড়ে ৬টায় ফুচকা খেতে না নিয়ে যাওয়ায় সুবর্ণা আক্তার (১৮) নামে এক নববধূ গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেছে। তিনি ওই এলাকার আরডিএ বগুড়া পাড়া এলাকার শরিফ উদ্দিনের মেয়ে।

ঘটনা সূত্রে জানা যায় যে, সন্ধ্যা সাড়ে ৬টায় তারিকুল ইসলামের স্ত্রী আর তার ভাবি এক ঘরে টিভি দেখছিল। তার ভাবি ঘর থেকে বের হয়ে দীর্ঘক্ষণ পরেও ফিরে না আসায় তাকে ডাক দিয়ে কোন সাড়া না পাওয়ায়। তখন ঘর থেকে বের হওয়ার সময় দেখি ঘরের দরজা বাহির থেকে লাগানো। তখন তারা চিৎকারে লোকজন বাড়িতে এসে দেখে ভাবি ওড়না দিয়ে গলায় ফাঁস লাগিয়ে বারান্দায় ঝুলে আছে। তাকে উদ্ধার করে শেরপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করে।

আরও পড়ুন: সিলিন্ডার বিস্ফোরণে ৮ মৃত্যু: দায়ীদের বিচার ও ক্ষতিপূরণ চেয়ে শ্রমিকদের বিক্ষোভ

এদিকে স্বামী তারিকুল ইসলাম জানায় যে, গত ২ মাস পূর্বে সুবর্ণার সঙ্গে পারিবারিক ভাবে বিয়ে হয়। মাঝে মধ্যেই দুজন এক সঙ্গে ফুচকা খেতে যেতাম। পূর্বের ন্যায় গতকাল সন্ধ্যায় সুবর্ণাকে নিয়ে ফুচকা খেতে যাবার কথা ছিল। সেই অনুযায়ী সুবর্ণা আক্তার সেজে বসে ছিল। বাড়িতে বাবা-মা না থাকায় আমি তাকে যেতে নিষেধ করে, আমার ব্যবসা প্রতিষ্ঠান দোকানে চলে যাই। এরপর ছোট বোন মোবাইল ফোনে জানায় সুবর্ণা আক্তার গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেছে বলে জানায়। 

এবিষয়ে শেরপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) বিষয়টি নিশ্চিত করেন এবং জানায় যে, এখন পর্যন্ত কোন মামলা মোকদ্দমা দায়ের করা হয় নাই। তবে কোন মামলা-মোকদ্দমা দায়ের করা হলে বিষয়টি তদন্ত সাপেক্ষে যথাযথ আইনগত বিধি ব্যবস্থা গ্রহণ করা হবে বলে জানান তিনি। 

আরও পড়ুন: রায়পুরে দুই শিক্ষার্থী নিখোঁজ, তিন দিনেও মেলেনি সন্ধান