ঈদের ছুটি শেষে ঢাকায় ফিরতে শুরু করেছে মানুষ

Sanchoy Biswas
বাংলাবাজার ডেস্ক
প্রকাশিত: ১২:০৭ অপরাহ্ন, ০৪ এপ্রিল ২০২৫ | আপডেট: ৬:০৩ পূর্বাহ্ন, ২১ সেপ্টেম্বর ২০২৬
ছবিঃ সংগৃহীত
ছবিঃ সংগৃহীত

ঈদের ছুটি কাটিয়ে ঢাকায় ফিরতে শুরু করেছে মানুষ। দুর্ভোগহীন অন্য রকম এক ঈদ যাত্রায় স্বস্তিতে বাড়ি ফিরেছিল ঘরমুখো মানুষ। একইভাবে স্বস্তিতে ঢাকায় ফিরছে তারা। তবে সরকারি দীর্ঘ ছুটি থাকায় এখনও জমে ওঠেনি ফিরতি যাত্রা।

শুক্রবার (৪ এপ্রিল) সকাল থেকেই রাজধানীর বিভিন্ন বাসস্ট্যান্ডে যাত্রীদের ফিরতে দেখা গেছে।

আরও পড়ুন: নিকলীতে ১০০ পিস ইয়াবাসহ যুবক গ্রেপ্তার

তবে রাজধানীর প্রবেশপথ ও বহির্মুখগুলোতে নেই যাত্রীদের চিরচেনা উপচে পড়া ভিড়। বরং এখনও অনেকে যেমন ঢাকা ছাড়ছেন, আবার কেউ কেউ ঈদ শেষে ঢাকায় ফিরছেন।

রাজধানীর অন্যতম প্রবেশমুখ হিসেবে পরিচিত গাবতলী বাস টার্মিনাল ও এর আশপাশের এলাকায় দেখা যায়, স্বজনদের সঙ্গে ঈদ কাটিয়ে ঢাকায় ফিরছেন অনেক কর্মজীবী। গ্রাম থেকে ঢাকায় প্রবেশ করা গাড়িগুলো থেকে বেশ ভালোই যাত্রী নামতে দেখা গেছে। একইভাবে ঢাকা ছেড়ে যাওয়া গাড়িগুলোর আসনও তেমন ফাঁকা থাকছে না।

আরও পড়ুন: নবীগঞ্জে বাড়ির পাশের নদী থেকে গৃহবধূর মরদেহ উদ্ধার

তবে স্বস্তির ঈদ কাটিয়ে ঢাকায় ফিরতে পেরে খুশি যাত্রীরা।