কুমিল্লায় জুলাই আন্দোলনে শিক্ষার্থীদের গুলি করা সেই ফাহিম গ্রেপ্তার

Any Akter
বাংলাবাজার ডেস্ক
প্রকাশিত: ৯:২৩ অপরাহ্ন, ২৮ এপ্রিল ২০২৫ | আপডেট: ২:৩০ পূর্বাহ্ন, ১১ মে ২০২৬
ছবিঃ সংগৃহীত
ছবিঃ সংগৃহীত

জুলাই আন্দোলনের সময়য় কুমিল্লা পুলিশ লাইন্সে শিক্ষার্থীদের ওপর সরাসরি গুলি করার অভিযোগে অভিযুক্ত বাদশা ফাহিমকে গ্রেপ্তার করেছে পুলিশ।

সোমবার (২৮ এপ্রিল) ভোরে কুমিল্লা আদর্শ সদর উপজেলার দুর্গাপুরে নিজের ফুফুর বাসা থেকে ফাহিমকে গ্রেপ্তার করা হয়।

আরও পড়ুন: নবীনগরে তিন উন্নয়নকাজের উদ্বোধন করলেন এমপি অ্যাডভোকেট আব্দুল মান্নান

গ্রেপ্তার ফাহিম কুমিল্লা সদর উপজেলার দুর্গাপুর ইউনিয়নের দুর্গাপুর গ্রামের মো. হুমায়ুন কবিরের ছেলে। তার বিরুদ্ধে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের ৫ টি মামলা রয়েছে।

গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করে কুমিল্লা কোতোয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মহিনুল ইসলাম বলেন, গত ৩রা আগস্ট কুমিল্লা পুলিশ লাইন্সে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের শিক্ষার্থীর ওপর আগ্নেয়াস্ত্র দিয়ে গুলি চালায় ফাহিম হোসেন। সোমবার মধ্যরাতে গোপন তথ্যের ভিত্তিতে খবর পেয়ে পুলিশ সদর উপজেলার দুর্গাপুর এলাকায় অভিযান পরিচালনা করে। এই সময় ফাহিমকে তার ফুফুর বাড়ি থেকে গ্রেপ্তার করা হয়।

আরও পড়ুন: চিতলমারীতে গলাকেটে এক মুদি ব্যবসায়ীকে হত্যা

ফাহিমের বিরুদ্ধে আগের একাধিক মামলা ছাড়াও বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের শিক্ষার্থীর ওপর হামলার ঘটনায় ৫ টি মামলা রয়েছে। সকল আইনি প্রক্রিয়া শেষে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হবে বলেও জানান তিনি।