সুনামগঞ্জের ছাতকে বজ্রপাতে শিক্ষার্থীর মৃত্যু

Sanchoy Biswas
আতিকুর রহমান, ছাতক (সুনামগঞ্জ)
প্রকাশিত: ৭:২৯ অপরাহ্ন, ০৮ মে ২০২৫ | আপডেট: ১:১০ পূর্বাহ্ন, ১৫ এপ্রিল ২০২৬
ছবিঃ সংগৃহীত
ছবিঃ সংগৃহীত

সুনামগঞ্জের ছাতকে বজ্রপাতে এক স্কুল শিক্ষার্থীর মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার ভোরে বাড়ির পাশে মাছ ধরতে গিয়ে বজ্রপাতের শিকার হয় মুজিব।

সে উপজেলার দক্ষিণ খুরমা ইউনিয়নের মায়েরকোল গ্রামের নুরুল আমিনের পুত্র ও খুরমা উচ্চ বিদ্যালয়ের ৮ম শ্রেণির শিক্ষার্থী মো. মুজিবুর রহমান(১৭)।

আরও পড়ুন: চট্টগ্রামে সাবেক মেয়র মনজুর আলমের বাসায় গিয়ে তোপের মুখে হাসনাত আবদুল্লাহ

জানা যায়, বৃহস্পতিবার ভোরে বাড়ির পাশে মাছ ধরতে গিয়ে বজ্রপাতের শিকার হয়ে ঘটনাস্থলেই মৃত্যু বরন করে মুজিবুর রহমান। পরে তাকে উদ্ধার করে স্থানীয় হাসপাতালে নেওয়া হলে দায়িত্বরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।

থানার এসআই গোলাম সারওয়ার ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, বৃহস্পতিবার সকাল ৬টার দিকে বাড়ির পাশে মাছ ধরতে গিয়ে বজ্রপাতে সে মারা গেছে।

আরও পড়ুন: আশুলিয়ায় ডিবির অভিযানে অস্ত্রসহ শীর্ষ সন্ত্রাসী গ্রেফতার