মাধবপুর সীমান্তে সতর্কতা জারি করেছে বিজিবি

Sadek Ali
শেখ ইমন আহমেদ, হবিগঞ্জ প্রতিনিধি
প্রকাশিত: ৭:২৩ অপরাহ্ন, ১০ মে ২০২৫ | আপডেট: ১২:০২ পূর্বাহ্ন, ২৫ জুন ২০২৬
ছবিঃ সংগৃহীত
ছবিঃ সংগৃহীত

হবিগঞ্জের মাধবপুরে বাংলাদেশ-ভারত সীমান্তে সর্তকতা জারি করেছে বর্ডার গার্ড বাংলাদেশ বিজিবি।

শনিবার ১০ মে)  দুপুরে ৫৫ বিজিবি’র অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মোঃ তানজিলুর রহমান এ সর্তকতা জারি করেন।

আরও পড়ুন: ওয়ালটন প্লাজার উদ্যোগে লক্ষ্মীপুরে ফ্রি মেডিকেল ক্যাম্প

বিজিবির প্রেস বিজ্ঞপ্তিতে উল্লেখ করেন বিজিবি সদর দপ্তরের নিদের্শনা অনুযায়ী বর্তমান পরিস্থিতি বিবেচনায় সীমান্ত এলাকায় সর্বোচ্চ সতর্কতা জারি করা হয়েছে। উপজেলার প্রতিটি বিওপিতে (বর্ডার আউট পোস্ট) টহল জোরদার করা হয়েছে, গোয়েন্দা নজরদারি বাড়ানো হয়েছে এবং স্থানীয় জনগণের সহায়তায় সন্দেহভাজন সকল চলাচলের ওপর কঠোর নজরদারি চলছে।

সীমান্তে যেকোনো ধরনের পুশইন প্রতিরোধে আমরা প্রস্তুত। আমাদের মূল লক্ষ্য হচ্ছে দেশের সার্বভৌমত্ব ও নিরাপত্তা রক্ষা করা। সীমান্তে এই সতর্ক অবস্থান অব্যাহত থাকবে বলে বিজিবি সূত্রে জানায়।

আরও পড়ুন: এমপি সালাহউদ্দিন আইউবীর উদ্যোগে জাতীয় সংসদ ভবন পরিদর্শনে কাপাসিয়ার ৮০ শিক্ষার্থী