সাতক্ষীরায় জিয়াউর রহমানের ৪৪ তম শাহাদাত বার্ষিকী উপলক্ষে বিএনপির খাবার বিতরণ
ছবিঃ সংগৃহীত
জাতীয়তাবাদী দলের প্রতিষ্ঠাতা চেয়ারম্যান সাবেক রাষ্ট্রপতি শহিদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান বীর উত্তমের ৪৪ তম শাহাদাত বার্ষিকী উপলক্ষে দুস্থদের মাঝে খাবার বিতরণ করা হয়েছে।
শুক্রবার (৩০ মে) বেলা ১২ টায় সাতক্ষীরা জেলা বিএনপির আয়োজনে শহরের নিউমার্কেট মোড়ে সাতক্ষীরা জেলা বিএনপির আহবায়ক এইচ এম রহমাতুল্লাহ পলাশের সভাপতিত্বে খাবার বিতরণ অনুষ্ঠান করা হয়। অনুষ্ঠানে উপস্থিত বক্তব্য রাখেন সাতক্ষীরা জেলা বিএনপির সদস্য সচিব আবু জাহিদ ডাবলু, আহবায়ক কমিটির যুগ্ম আহবায়ক মো. আবুল হাসান হাদী, যুগ্ম আহবায়ক ও সাবেক পৌর মেয়র তাজকিন আহমেদ চিশতি প্রমুখ।
আরও পড়ুন: শিক্ষামন্ত্রীর পদত্যাগ দাবিতে ঢাকা, বগুড়া, বরিশালে শিক্ষার্থীদের বিক্ষোভ
এ সময় জাতীয়তাবাদী দল বিএনপি’র বিভিন্ন অঙ্গসংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।





