সুনামগঞ্জের ছাতকে বজ্রপাতে কিশোরের মৃত্যু
সুনামগঞ্জের ছাতকে বজ্রপাতে এক কিশোরের মৃত্যু হয়েছে। শনিবার উপজেলার নাইন্দার হাওরে এঘটনা ঘটে। সে উপজেলার নোয়ারাই ইউনিয়নের ঠেংগারগাঁও গ্রামের দুলাল মিয়ার পুত্র কাওছার আহমদ (১৫)।
জানা যায়, উপজেলার নোয়ারাই ইউনিয়নের ঠেংগারগাঁও গ্রামের দুলাল মিয়ার পুত্র কাওছার আহমদ গ্রাম সংলগ্ন নাইন্দা হাওরে মাছ ধরতে গিয়ে বজ্রপাতের শিকার হয়। ঘটনাস্থলেই সে মা’রা যায় বলে জানাগেছে।
আরও পড়ুন: টুঙ্গিপাড়া থানায় হামলা-ভাঙচুরে ক্ষতি ২১ কোটি টাকা, মামলায় আসামি ৮০২৬ জন
স্থানীয় ইউপি সদস্য আবুল খায়ের জানান, বজ্রপাতে আহত কাওছারকে উপজেলা হাসপাতালে নিয়ে যাওয়া হলে দায়িত্বরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।#
উপজেলা নির্বাহী অফিসার মো : তরিকুল ইসলাম বলেন, বজ্রপাত শুরু হলে বা ঘন কালো মেঘ দেখা দিলে বাইরে বের হওয়া থেকে বিরত থাকতে। প্রয়োজন ছাড়া বাইরে না যাওয়ার বিষয়ে এখনও পর্যাপ্ত জনসচেতনতা গড়ে ওঠেনি। সবচেয়ে বড় কারণ হচ্ছে সচেতনতার অভাব।#
আরও পড়ুন: পিরোজপুর জেলা পুলিশের মাসিক কল্যাণ সভা ও অপরাধ পর্যালোচনা সভা অনুষ্ঠিত





