গোপালগঞ্জে যুব মহিলা লীগ নেত্রী গ্রেপ্তার
গোপালগঞ্জের কোটালীপাড়ায় যুব মহিলা লীগের এক নেত্রীকে গ্রেপ্তার করেছে পুলিশ। রোববার (২৭ জুলাই) রাতে উপজেলার ছিটকীবাড়ি গ্রামের নিজ বাসা থেকে তাকে গ্রেপ্তার করা হয়।
সোমবার (২৮ জুলাই) বিশেষ ক্ষমতা আইনের মামলায় গ্রেপ্তার দেখিয়ে তাকে কারাগারে পাঠানো হয়। গ্রেপ্তার রুবি বিশ্বাস (৩৫) উপজেলা যুব মহিলা লীগের সাধারণ সম্পাদক এবং ছিটকীবাড়ি গ্রামের সুজিত মণ্ডলের স্ত্রী।
আরও পড়ুন: পটুয়াখালীতে জমি নিয়ে পূর্বশত্রুতার জেরে হামলা, আহত বৃদ্ধা
কোটালীপাড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আবুল কালাম আজাদ বিষয়টি নিশ্চিত করে বলেন, ‘গত ১৬ জুলাই কোটালীপাড়া উপজেলার ওয়াবদারহাটে আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের নেতারা জড়ো হয়ে মহাসড়কে গাছ ফেলে বিক্ষোভ করে। এতে জনমনে আতঙ্ক ও জনসাধারণের চলাচলে বিঘ্ন সৃষ্টি হয়। এ ঘটনায় পুলিশ বাদী হয়ে ১৫৫ জনকে জ্ঞাত ও ১৫০০ জনকে অজ্ঞাত দেখিয়ে কোটালীপাড়া থানায় বিশেষ ক্ষমতা আইনে একটি মামলা করে। এ মামলায় যুব মহিলা লীগের সাধারণ সম্পাদক রুবিকে গ্রেপ্তার দেখিয়ে কারাগারে পাঠানো হয়েছে।’
তিনি আরও বলেন, ১৬ জুলাই রুবি বিশ্বাস সামনে থেকে বিক্ষোভের নেতৃত্ব দিয়েছেন। এ পর্যন্ত আমরা ৩৪ জন আসামিকে গ্রেপ্তার করেছি। ভিডিও ফুটেজ দেখে বাকিদের গ্রেপ্তারের চেষ্টা চলছে।
আরও পড়ুন: নান্দাইলে হতদরিদ্র গৃহহীন ৩৬ পরিবার পেল মাথা গোঁজার ঠাঁই ‘স্বপ্নবাড়ি’





