গাজীপুরে সড়ক দুর্ঘটনায় হতাহতদের মধ্যে চেক বিতরণ

Sanchoy Biswas
গাজীপুর প্রতিনিধি
প্রকাশিত: ৭:০৩ অপরাহ্ন, ১০ ডিসেম্বর ২০২৫ | আপডেট: ২:৫২ অপরাহ্ন, ০৮ ফেব্রুয়ারী ২০২৬
ছবিঃ সংগৃহীত
ছবিঃ সংগৃহীত

গাজীপুরে সংঘটিত সড়ক দুর্ঘটনায় আহত ও নিহত ব্যক্তিবর্গের পরিবারের জন্য বিআরটিএ ট্রাস্টি বোর্ড কর্তৃক মঞ্জুরীকৃত চেক বিতরণ করা হয়েছে। বুধবার দুপুরে গাজীপুরের জেলা প্রশাসকের কার্যালয়ের ভাওয়াল সম্মেলন কক্ষে ওই অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।

“মানসম্মত হেলমেট ও নিরাপদ গতি, কমবে জীবন ও সম্পদের ক্ষতি” প্রতিপাদ্যকে সামনে রেখে অনুষ্ঠিত চেক বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বিআরটিএর চেয়ারম্যান (অতিরিক্ত সচিব) আবু মমতাজ সাদ উদ্দিন আহমেদ।

আরও পড়ুন: আশুলিয়ায় ৪ বছরের সাজাপ্রাপ্ত ও ১৫ মামলার পলাতক আসামি গ্রেপ্তার

গাজীপুরের অতিরিক্ত জেলা প্রশাসক সালমা খাতুনের সভাপতিত্বে বক্তব্য রাখেন বিআরটিএ গাজীপুর সার্কেলের সহকারী পরিচালক (ইঞ্জি:) এসএম মাহফুজুর রহমান, নিউজ-২৪-এর গাজীপুর প্রতিনিধি মো. জাহাঙ্গীর আলম, গাজীপুর মালিক ও শ্রমিক সমিতির প্রতিনিধি মো. মোশাররফ হোসেন।

অনুষ্ঠানে ১৯ জন নিহতের পরিবারের প্রত্যেককে ৫ লাখ টাকা করে এবং আহত একজনকে ৩ লাখ টাকাসহ মোট ২০ জনকে ৯৮ লক্ষ টাকার চেক বিতরণ করা হয়।

আরও পড়ুন: যৌথবাহিনীর অভিযানে উখিয়াতে ১৫শ রোহিঙ্গা আটক