কুলাউড়ায় মনোনয়ন সংগ্রহ করলেন আরও ২ প্রার্থী

Sanchoy Biswas
কুলাউড়া প্রতিনিধি
প্রকাশিত: ৬:৩৬ অপরাহ্ন, ২৮ ডিসেম্বর ২০২৫ | আপডেট: ৪:৩৪ পূর্বাহ্ন, ২৮ ফেব্রুয়ারী ২০২৬
ছবিঃ সংগৃহীত
ছবিঃ সংগৃহীত

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে মৌলভীবাজার-২ (কুলাউড়া) আসনে মনোনয়নপত্র সংগ্রহ করেছেন বিএনপি দলীয় মোহাম্মদ রওশন আলী ও খেলাফত মজলিস মনোনীত প্রার্থী অধ্যক্ষ সাইফুর রহমান খোকন। রবিবার (২৮ ডিসেম্বর) বিকেল পর্যন্ত মোট ১০ জন প্রার্থী মনোনয়নপত্র সংগ্রহ করেছেন।

বিষয়টি নিশ্চিত করে উপজেলা নির্বাচন কর্মকর্তা মুহাম্মদ মোশারফ হোসেন খান জানান, রবিবার তার কার্যালয় থেকে আরও ২ জন প্রার্থী মনোনয়নপত্র সংগ্রহ করেছেন। তারা হলেন বিএনপি দলীয় মোহাম্মদ রওশন আলী ও খেলাফত মজলিস মনোনীত প্রার্থী অধ্যক্ষ সাইফুর রহমান খোকন।

আরও পড়ুন: স্থানীয় সরকার নির্বাচন যথাসময়ে হবে এবং গণতন্ত্রকে প্রাতিষ্ঠানিক রূপ দিতে প্রয়োজনীয় কাজ করা হবে: মির্জা ফখরুল

এছাড়াও ইতিমধ্যে আরও ৮  জন প্রার্থী মনোনয়নপত্র সংগ্রহ করেছেন তারা হলেন বিএনপি মনোনীত প্রার্থী মো. শওকতুল ইসলাম শকু, জামায়াতে ইসলামীর প্রার্থী মো. সায়েদ আলী, স্বতন্ত্র প্রার্থী সাবেক তিনবারের এমপি নওয়াব আলী আব্বাছ খান, স্বতন্ত্র প্রার্থী সাবেক উপজেলা চেয়ারম্যান আল-ইসলাহ নেতা মো. ফজলুল হক খান সাহেদ, ইসলামী আন্দোলন বাংলাদেশের মনোনীত প্রার্থী আব্দুল কুদ্দুস, জাতীয় পার্টির মনোনীত প্রার্থী মোঃ আব্দুল মালিক, বাংলাদেশের সমাজতান্ত্রিক দলের প্রার্থী সাদিয়া নোশিন তাসনিম চৌধুরী এবং স্বতন্ত্র প্রার্থী পৃথিমপাশা ইউনিয়নের চেয়ারম্যান এম. জিমিউর রহমান চৌধুরী।