মৌলভীবাজার-২ (কুলাউড়া) সংসদীয় আসনের স্বতন্ত্র এমপি প্রার্থী সাহেদ খানের নির্বাচনী ইশতেহার ঘোষণা
মৌলভীবাজার-২ (কুলাউড়া) সংসদীয় আসনের স্বতন্ত্র এমপি প্রার্থী কাজী মাওলানা ফজলুল হক খান সাহেদের নির্বাচনী ইশতেহার ঘোষণা করা হয়েছে। বৃহস্পতিবার (৫ ফেব্রুয়ারি) দুপুরে পৌর শহরের আলালপুরস্থ হাফিজিয়া মাদ্রাসার প্রধান নির্বাচনী কার্যালয়ে গণমাধ্যমকর্মীদের উপস্থিতিতে এক প্রেস ব্রিফিংয়ের মাধ্যমে নির্বাচনী ইশতেহার ঘোষণা করেন স্বতন্ত্র এমপি প্রার্থী, উপজেলা আল ইসলাহ সাধারণ সম্পাদক ও সাবেক উপজেলা চেয়ারম্যান মাওলানা ফজলুল হক খান সাহেদ।
তিনি ৩৮ দফা নির্বাচনী ইশতেহারে বলেন, কুলাউড়ার উন্নয়ন হতে হবে ইনসাফ, সুশাসন ও জবাবদিহিতার ওপর। ন্যায় ও বৈষম্যমুক্ত উন্নয়ন ছাড়া মানুষের আস্থা অর্জন এবং টেকসই সমৃদ্ধি নিশ্চিত করা সম্ভব নয়। আমার নির্বাচনী ইশতেহার নিছক উন্নয়নের প্রতিশ্রুতি নয়, এটি কুলাউড়ার প্রতিটি মানুষের অধিকার, মর্যাদা ও নিরাপদ ভবিষ্যৎ নিশ্চিত করার অঙ্গীকার। এরই মাধ্যমে সমৃদ্ধ কুলাউড়া গড়ে তোলাই আমার লক্ষ্য।
আরও পড়ুন: এনআইডি সংশোধনে সেবাপ্রার্থীদের দুর্ভোগ
তিনি আরও বলেন, এই বিশ্বাস ও অঙ্গীকারকে সামনে রেখে কুলাউড়ার সার্বিক উন্নয়নের লক্ষ্যে অবকাঠামো, স্বাস্থ্য, কৃষি, আইনশৃঙ্খলাসহ বিভিন্ন খাতে বাস্তবসম্মত ও সময়োপযোগী ৩৮ দফা কর্মপরিকল্পনা বাস্তবায়নে আগামী ১২ ফেব্রুয়ারির নির্বাচনে “কাপ-পিরিচ” মার্কায় ভোট দিয়ে তাকে জয়যুক্ত করার আহ্বান জানান।
ঘোষণাপত্র পাঠকালে তার সঙ্গে ছিলেন তার নির্বাচন পরিচালনা কমিটির প্রধান সমন্বয়কারী আতিকুর রহমান আখই ও সমন্বয়কারী কাজী খন্দকার ফখরুল ইসলাম।
আরও পড়ুন: নান্দাইলে দুর্নীতি বিরোধী বিতর্ক প্রতিযোগিতা অনুষ্ঠিত





