শরীয়তপুর-২ ভোট স্থগিতের আবেদন করেছে জামায়াতে ইসলামী প্রার্থী

Sanchoy Biswas
মিরাজ পালোয়ান, শরীয়তপুর প্রতিনিধি
প্রকাশিত: ৫:৪১ অপরাহ্ন, ১২ ফেব্রুয়ারী ২০২৬ | আপডেট: ৪:০২ পূর্বাহ্ন, ৩০ মে ২০২৬
ছবিঃ সংগৃহীত
ছবিঃ সংগৃহীত

শরীয়তপুর-২ (নড়িয়া-সখিপুর) আসনে প্রকাশ্যে জাল ভোট দেওয়া হয়েছে এমন অভিযোগ তুলে ভোট স্থগিতের আবেদন করেছে জামায়াতে ইসলামী প্রার্থী মাহমুদ বকাউল।

বৃহস্পতিবার (১২ ফেব্রুয়ারি) বিকেল ৪টার দিকে বিষয়টি নিশ্চিত করেছেন সহকারী রিটার্নিং কর্মকর্তা ও নড়িয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আব্দুল কাইয়ুম খান।

আরও পড়ুন: ফেনীতে সোশ্যাল এইডের উদ্যোগে ৮৮০ পরিবারে মাংস বিতরণ

তিনি বলেন, শরীয়তপুর-২ (নড়িয়া-সখিপুর) আসনে ভোট স্থগিতের আবেদন করেছেন জামায়াতে ইসলামী প্রার্থী মাহমুদ বকাউল। তিনি আমার হোয়াটসঅ্যাপে এই সংক্রান্ত একটি আবেদন পাঠিয়েছেন। তার দাবি, বিভিন্ন কেন্দ্রে প্রকাশ্যে জাল ভোট দেওয়া হয়েছে। তবে আমি আমার প্রিজাইডিং অফিসারদের সঙ্গে কথা বলে শতভাগ নিশ্চিত হয়েছি, এ ধরনের কোনো ঘটনা ঘটেনি। আমি তার আবেদনের প্রেক্ষিতে একটি লিখিত প্রতিবেদন রিটার্নিং অফিসারকে পাঠিয়েছি।

বিষয়টি নিয়ে জামায়েত প্রার্থী ডাঃ মাহমুদ হাসান বকাউল বলেন, আজ সকাল থেকে ২ আসনে ভোটগ্রহণে অনিয়ম হয়েছে, তাই প্রধান নির্বাচন কর্মকর্তা ও জেলা রিটার্নিং কর্মকর্তার বরাবর ভোট স্থগিতের আবেদন জানিয়েছি।

আরও পড়ুন: সিলেটের সঙ্গে সারা দেশের রেলযোগাযোগ বন্ধ